ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি কিম জং উনের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়া খুবই দ্রুতই শুরু হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন একটি নথিতে সই করেন। এতে উত্তর কোরিয়াকে নিরাপত্তা নিশ্চয়তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

বিনিময়ে কোরীয় উপদ্বীপে সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণের অটল ও অনমনীয় প্রতিশ্রুতি দেন কিম জং উন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সই করা কিম জং উনের নথিতে চারটি গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদক জোনাথান চেং। সেগুলো হচ্ছে,

প্রথমত, শান্তি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া জনগণের আকাঙ্ক্ষা পূরণে নতুন সম্পর্ক প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে।

দ্বিতীয়ত, কোরীয় উপদ্বীপে একটি স্থায়ী ও স্থিতিশীল শান্তিপূর্ণ শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় দুই দেশ যৌথভাবে কাজ করবে।

তৃতীয়ত, চলতি বছরের ২৭ এপ্রিলের পানমুনজান ঘোষণার কথা তারা পুনর্ব্যক্ত করেন। কোরীয় উপদ্বীপে সম্পূর্ণভাবে পরমাণু নিরস্ত্রীকরণের কাজ করার প্রতিশ্রুতি দেয় উত্তর কোরিয়া।

চতুর্থত, যুদ্ধবন্দী বা যুদ্ধে নিখোঁজদের উদ্ধারে প্রতিশ্রুতি দেয় দুই দেশ। ইতিমধ্যে যাদের শনাক্ত করা গেছে, তাদের প্রত্যাবাসনের প্রতিশ্রুতিও রয়েছে এতে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি কিম জং উনের

আপডেট সময় ০১:৩৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুন ২০১৮