ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

কিম একজন সৎ, অকপট ও মেধাবী মানুষ: ট্রাম্প

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন পরীক্ষার স্থান ধ্বংস করার প্রতিশ্রুতি দিয়েছেন কিম জং উন। তিনি বলেন, কিম একজন সৎ, অকপট ও ইতিবাচক মানুষ।

তিনি বলেন, ট্রাম্পের সঙ্গে তার বিশেষ বন্ধন তৈরি হয়েছে। আমরা আবারও সাক্ষাৎ করবো। বহুবার আমাদের মধ্যে দেখা হবে। সিঙ্গাপুরে স্থানীয় সময় সকালে একটি বিলাসবহুল হোটেলে কিমের সঙ্গে ঐতিহাসিক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

এদিকে কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়া খুবই দ্রুতই শুরু হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন একটি নথিতে সই করেন। এতে উত্তর কোরিয়াকে নিরাপত্তা নিশ্চয়তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

বিনিময়ে কোরীয় উপদ্বীপে সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণের অটল ও অনমনীয় প্রতিশ্রুতি দেন কিম জং উন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সই করা কিম জং উনের নথিতে চারটি গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদক জোনাথান চেং। সেগুলো হচ্ছে,

প্রথমত, শান্তি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া জনগণের আকাঙ্ক্ষা পূরণে নতুন সম্পর্ক প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে।

দ্বিতীয়ত, কোরীয় উপদ্বীপে একটি স্থায়ী ও স্থিতিশীল শান্তিপূর্ণ শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় দুই দেশ যৌথভাবে কাজ করবে।

তৃতীয়ত, চলতি বছরের ২৭ এপ্রিলের পানমুনজান ঘোষণার কথা তারা পুনর্ব্যক্ত করেন। কোরীয় উপদ্বীপে সম্পূর্ণভাবে পরমাণু নিরস্ত্রীকরণের কাজ করার প্রতিশ্রুতি দেয় উত্তর কোরিয়া।

চতুর্থত, যুদ্ধবন্দী বা যুদ্ধে নিখোঁজদের উদ্ধারে প্রতিশ্রুতি দেয় দুই দেশ। ইতিমধ্যে যাদের শনাক্ত করা গেছে, তাদের প্রত্যাবাসনের প্রতিশ্রুতিও রয়েছে এতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

কিম একজন সৎ, অকপট ও মেধাবী মানুষ: ট্রাম্প

আপডেট সময় ১২:১২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুন ২০১৮