ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

ব্যাংক থেকে ব্যাগভর্তি টাকা চুরি, ভিডিও

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ১ লাখ ৬১ হাজার টাকা নিয়ে চম্পট দিল তিন দুষ্কৃতী। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর২৪পরগনার রায়গঞ্জ শহরের মোহনবাটি এলাকার এলাহাবাদ ব্যাংকের শাখায়।

ব্যাংকের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে টাকার ব্যাগ হাতে দুষ্কৃতীদের চম্পট দেয়ার ছবি। সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ব্যাংক সূত্র জানায়, ইটাহার থানার সুরুন গ্রামের আলি মামুদ রশিদ ও মিনাতুল হোসেন নামে দুই ব্যাংকমিত্র (মিনি ব্যাংকের কর্মী) গ্রামের ছোট ছোট গ্রাহকদের টাকা দেয়ার জন্য এদিন রায়গঞ্জ শহরের এলাহাবাদ ব্যাংকের মোহনবাটি শাখা থেকে ১ লাখ ৬১ হাজার টাকা তোলেন।

টাকাগুলো একটি ব্যাগে ভরে ব্যাংকের ভেতরে একটি টেবিলে রেখে প্রয়োজনীয় কাগজপত্রে লেখালেখি করছিলেন তারা।

তারা যখন কাজে ব্যস্ত সেই ফাঁকে তিন দুষ্কৃতী ব্যাংক থেকে টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয়। কিছুক্ষণ পর তারা দেখতে পান যে, টেবিলে রাখা ব্যাগটি নেই। এ সময় দুজনে চিৎকার-চেঁচামেচি করলে ব্যাংকের অন্যান্য কর্মী এবং গ্রাহকরাও বিষয়টি সম্পর্কে অবহিত হন।

এরপরে খবর দেয়া হয় রায়গঞ্জ থানার পুলিশকে। রায়গঞ্জ থানার আইসি সুমন্ত বিশ্বাসসহ বিশাল পুলিশ বাহিনী ব্যাঙ্কে আসে। খতিয়ে দেখা হয় ব্যাংকের সিসিটিভি ফুটেজ। সেই ফুটেজেই দেখা যায়, তিন দুষ্কৃতী টাকার ব্যাগ হাতে নিয়ে ব্যাংক থেকে বেরিয়ে যাচ্ছে।

পুলিশ দুই ব্যাংকমিত্রকে জিজ্ঞাসাবাদ করে ও ব্যাংকের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

ব্যাংক থেকে ব্যাগভর্তি টাকা চুরি, ভিডিও

আপডেট সময় ০৮:৩৯:০৫ অপরাহ্ন, সোমবার, ১১ জুন ২০১৮