ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

তুরিন আফরোজের বিষয়ে সিদ্ধান্ত এ মাসেই: আইনমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধ মামলার এক আসামির সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজের গোপন বৈঠকের অভিযোগের বিষয়ে চলতি মাসেই সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার সচিবালয়ে অধঃস্তন আদালতের বিচারকদের জন্য গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, ‘তার (তুরিন) বিরুদ্ধে যে অভিযোগটি এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এটা একটা অতি গুরুত্বপূর্ণ অভিযোগ। তিনি যে পদে আছেন সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। এখানে তার ব্যাপারে আবেগ নির্ভর কোনো সিদ্ধান্ত নেয়া যাবে না। তবে এসব সিদ্ধান্ত একটু তাড়াতাড়ি নেয়াই ভালো। সেক্ষেত্রে রিজনেবল টাইম অর্থাৎ এ মাসের মধ্যেই তার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হতে পারে।’

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং পাসপোর্ট অধিদফতরের সাবেক মহাপরিচালক (ডিজি) মুহাম্মদ ওয়াহিদুল হককে গত ২৪ এপ্রিল গ্রেফতার করা হয়।পরদিন ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠান।

সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, মামলাটি পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছিল প্রসিকিউটর তুরিন আফরোজকে। তিনি ওয়াহিদুল হককে মোবাইলফোনে যোগাযোগ করে সাক্ষাৎ করতে চান। তাকে যে কোনো দিন আটক করা হতে পারে বলেও তিনি কথোপকথনকালে জানান।

প্রথমে ওয়াহিদুল হকের গুলশানের বাসায় তাদের সাক্ষাৎ হওয়ার কথা থাকলেও পরবর্তী সময়ে সাক্ষাতের স্থান পরিবর্তন হয়। তারা গুলশানে অলিভ গার্ডেন নামে একটি রেস্টুরেন্টে সাক্ষাৎ করেন। এ সময় তারা প্রায় তিন ঘণ্টা মামলার নথিপত্র নিয়ে আলোচনা করেন। এ সময় ওয়াহিদুল হকের বিরুদ্ধে আনীত অভিযোগ এবং তাকে গ্রেফতারের আদেশের অনুলিপি নিয়েও আলোচনা হয় বলে জানা গেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে কানাডায় রয়েছেন। সেখানে থাকা বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীর ব্যাপারে আলোচনা হবে কিনা- জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী কানাডা গেছেন, আমি যতদূর জানি সেখানে নূর চৌধুরীর ব্যাপারে আলোচনা হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

তুরিন আফরোজের বিষয়ে সিদ্ধান্ত এ মাসেই: আইনমন্ত্রী

আপডেট সময় ১০:১২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১০ জুন ২০১৮