ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গাদের ওপর এখনও বর্বরতা চালাচ্ছে মিয়ানমার: যুক্তরাষ্ট্র

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রোহিঙ্গা মুসলিমদের ওপর এখনও বর্বরতা চালিয়ে যাচ্ছে মিয়ানমার সরকার। রাখাইনে রোহিঙ্গা নির্যাতন শুরু হওয়ার বিশ্ব সম্প্রদায়ের অব্যাহত চাপ উপেক্ষা করে এখনও তা অব্যাহত রয়েছে। বিশ্বব্যাপী ধর্মচর্চার স্বাধীনতার ওপর মার্কিন পররাষ্ট্র দফতরের সর্বশেষ প্রতিবেদনে একথা বলা হয়।

মঙ্গলবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে বলা হয়, ধর্মীয় সংখ্যালঘু (রোহিঙ্গা) গোষ্ঠীটি নিধনে পরিকল্পিতভাবে বর্বরতা চালানো হচ্ছে।

রোহিঙ্গা গণহত্যা ও সেনা নিপীড়নের ঘটনায় ২০১৭ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনে ট্রাম্প প্রশাসন।

সেসময় নেপিদোর ওপর নিষেধাজ্ঞাও আরোপ করে ওয়াশিংটন। এরপর গত সাত মাসেও রাখাইনে পরিস্থিতি পাল্টায়নি বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

বিশ্বব্যাপী ধর্মচর্চার স্বাধীনতা বিষয়ক মার্কিন দূত স্যাম ব্রাউনব্যাক বলেন, ‘আমি সম্প্রতি বাংলাদেশের কয়েকটি রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছি। রাখাইনে রোহিঙ্গাদের ওপর জাতিগতভাবে নির্মূলে যে অভিযান শুরু হয়েছিল, তা এখনও বহাল আছে।’

স্যাম ব্রাউনব্যাক আরও বলেন, ‘বরং এখন নতুন করে মিয়ানমার সেনাবাহিনী কাচিন প্রদেশে খ্রিস্টান ধর্মাবলম্বী সংখ্যালঘুদের ওপর আক্রমণ শুরু করেছে। মিয়ানমারে সংখ্যালঘুদের ওপর এ বর্বরতা বন্ধে বিশ্ব সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপের কোনো বিকল্প নেই।’

মিয়ানমারের রাখাইন রাজ্যে বসবাসকারী দেশটির সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের নাগরিক হিসেবে স্বীকার করে না মিয়ানমার সরকার। দেশটির সেনাবাহিনী ও উগ্রপন্থী বৌদ্ধদের দমন-পীড়নের শিকার হয়ে প্রাণ বাঁচাতে গত চার দশক ধরে বাংলাদেশে পালিয়ে এসেছে লাখ লাখ রোহিঙ্গা।

সর্বশেষ ২০১৭ সালের আগস্টে রাখাইন রাজ্যে একটি নিরাপত্তা চৌকিতে কথিত হামলার অভিযোগ তুলে সেনা অভিযানের নামে নৃশংসতা শুরু হলে আনুমানিক ১১ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। সর্বহারা এসব রোহিঙ্গাদের আশ্রয় হয়েছে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে।

জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন রাখাইনে রোহিঙ্গাদের ওপর মানবতাবিরোধী অপরাধের আলামত খুঁজে পেয়েছে বলে জানিয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিশন রোহিঙ্গা নিধনের ঘটনাকে জাতিগত নিধনযজ্ঞের ‘পাঠ্যপুস্তকীয় উদাহরণ’বলেও আখ্যা দিয়েছে।

যুক্তরাষ্ট্রসহ উন্নত বিশ্বের বিভিন্ন দেশ রোহিঙ্গা নিপীড়নকে জাতিগত নিধন বলে অভিহিত করেছে। তবে মিয়ানমার কর্তৃপক্ষ বরাবরের মতো সমস্ত অভিযোগ অস্বীকার করে আসছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গাদের ওপর এখনও বর্বরতা চালাচ্ছে মিয়ানমার: যুক্তরাষ্ট্র

আপডেট সময় ১১:০৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ মে ২০১৮