ঢাকা ০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাসিরুল মুলক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানের সাবেক বিচারপতি নাসিরুল মুলককে দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে। জাতীয় পরিষদের বিরোধীদলীয় নেতা খুরশিদ শাহ দেশটির প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে সোমবার এ ঘোষণা দেন।

তিনি বলেন, বিচারপতি মুলকের হাতে তত্ত্বাবধায়ক সরকারের কর্তৃত্ব হস্তান্তর করা হবে।-খবর জিও নিউজের। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার এক বৈঠকের পর বিচারপতি মুলককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগের ব্যাপারে একমত হন।

শহীদ খাকান আব্বাসী বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে গণতান্ত্রিক ভূমিকা পালন করতে পারবেন এমন একজনকে আমরা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে মনোনীত করেছি।

তিনি বলেন, প্রতিটি নাম নিয়ে আমরা আলোচনা করেছি। অবশেষে তার ব্যাপারে আমরা একমত হতে পেরেছি। কারণ তিনি এমন এক ব্যক্তি যার বিরুদ্ধে কেউ অভিযোগ তুলতে পারবে না।

পাক প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান ও গণতন্ত্রের জন্য আজকের দিনটি ঐতিহাসিক হয়ে থাকবে। সরকার পাঁচ বছর পূর্ণ করতে পারায় আমরা খুবই খুশি।

তত্ত্বাবধায়ক প্রধান নিয়োগে সবচেয়ে বেশি ভূমিকা রাখায় জাতীয় পরিষদের স্পিকারকে ধন্যবাদ দিয়ে খুরশিদ শাহ বলেন, একজন বিশ্বাসযোগ্য ও মর্যাদাসম্পন্ন ব্যক্তির নাম ঘোষণা করা আমাদের জন্য কঠিন ছিল। আমরা এমন একজনকে খুঁজে বের করতে চেষ্টা করেছি, যাকে পার্লামেন্ট মেনে নেবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাসিরুল মুলক

আপডেট সময় ০১:৩১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মে ২০১৮