ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার কয়েক হাজার অমুক্তিযোদ্ধা বাদ কুড়িগ্রামে করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন কোনো অবস্থাতেই গণপিটুনি বা মব মেনে নেওয়া হবে না: ডা. জাহেদ নিউজিল্যান্ড সিরিজ নিয়ে আশাবাদী রফিক ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: ববি হাজ্জাজ মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রমবাজারের সন্ধানে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে সরকারের : প্রধানমন্ত্রী ইরান যুদ্ধ প্রায় শেষের পথে: ট্রাম্প শিল্পে জ্বালানি দক্ষতায় ২০০ কোটি টাকার বিনিয়োগ

কলকাতায় এবার ময়লা চোর

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাস্তায় ময়লা পড়ে থাকলেই মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে যায়। দোতলা বাড়ির পুরোটাই ভরে ফেলেছেন রাস্তার ময়লা দিয়ে।

দেখতে আর পাঁচটা সাধারণ বাড়ির মতোই। কিন্তু এই বাড়ির ভেতরে প্রবেশ করলেই দুর্গন্ধে প্রাণ যায় যায় অবস্থা। দোতলা বাড়ির পুরোটাই নোংরা-আবর্জনায় ভর্তি। তবে এই সব আবর্জনা শুধু ওই বাড়ির নয়। বরং গোটা এলাকার বর্জ্য-ময়লা বাড়িতে নিয়ে এসে জড়ো করেন এক ব্যক্তি।

শুনতে অবাক লাগলেও ঘটনাটি ঘটেছে কলকাতার বেহালায়। বেহালার পর্ণশ্রীর ১২৯ নম্বর ওয়ার্ডের মহেন্দ্র ব্যানার্জি রোডের বাসিন্দা রানা প্রতাপ মুখোপাধ্যায়ের কার্যকলাপে অতিষ্ঠ এলাকার বাসিন্দারা।

৬০ বছর বয়স্ক এই বৃদ্ধ এলাকার বিভিন্ন জায়গা থেকে ময়লা সংগ্রহ করে নিজের বাড়িতে জড়ো করেন। দোতলা বাড়িতে ময়লার পরিমাণ এতটাই বেড়ে গেছে যে মাঝেমধ্যে রানাবাবুকে বাইরে গিয়েও থাকতে হয়। কখনও রাস্তায়, কখনও বা প্রতিবেশীর বাড়িতে রাত কাটান তিনি। কিন্তু তা সত্ত্বেও নিজের বাড়িতে ময়লা জড়ো করেন তিনি।

শনিবার এই বাড়িটিতে ময়লা পরিষ্কারের অভিযানে নামে কলকাতা পৌরসভা। স্থানীয় কাউন্সিলরের সহযোগিতায় পৌরকর্মীরা ওই বাড়িতে সাফাইয়ের কাজে হাত লাগান। পৌরকর্মীদের দাবি, বাড়িতে ময়লা পরিমাণ এতটাই বেশি যে পরিষ্কার করতে করতে রাত পার হয়ে যেতে পারে।

বছর দুয়েক আগেও পৌরকর্মীরা এসে রানার বাড়িতে পরিষ্কার করে গিয়েছিলেন। কিন্তু তারপরে পুনরায় নোংরা-আবর্জনা জড়ো করতে শুরু করেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, রানা একসময় অ্যাথলেট ছিলেন। হাঁটা প্রতিযোগিতায় ৮০-র দশকে প্রচুর পুরস্কার জিতেছিলেন। কিন্তু আচমকাই অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন তিনি। কয়েক বছর আগে তার মা মারা যান। বর্তমানে মানসিক ভারসাম্যহীন এই ব্যক্তি একাই বাড়িতে থাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলাদেশকে জবাব দিতে পূর্ণ শক্তির পরিকল্পনায় নিউজিল্যান্ড

কলকাতায় এবার ময়লা চোর

আপডেট সময় ০৭:১৫:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ মে ২০১৮