ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

ইসরাইলের নয়, জেরুজালেম হবে ফিলিস্তিনের রাজধানী: এরদোগান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তেলআবিব থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস সরিয়ে জেরুজালেমে নেয়ার পদক্ষেপের বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

জেরুজালেম ইসরাইলের নয়, বরং এটি ফিলিস্তিনের রাজধানী হবে বলেও মন্তব্য করেছেন তিনি। রোববার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বিবিসি উর্দুকে দেয়া এক সাক্ষাৎকারে এরদোগান এসব কথা বলেন। এ সময় ইসরাইল মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সাক্ষাৎকারে এরদোগান বলেন, ইসরাইলি শাসকগোষ্ঠী সিরিয়ায় অপ্রয়োজনীয় আগ্রাসন চালাচ্ছে। মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে তেলআবিব।

তুর্কি গণমাধ্যম আনাদলু এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার লন্ডনে টার্কেন ফাউন্ডেশন আয়োজিত ডিনারে অংশ নিয়ে প্রেসিডেন্ট এরদোগান বলেন, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী করার জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া সত্ত্বেও পূর্ব জেরুজালেম হবে ফিলিস্তিনের রাজধানী।

Tag :
আপলোডকারীর তথ্য

ইসরাইলের নয়, জেরুজালেম হবে ফিলিস্তিনের রাজধানী: এরদোগান

আপডেট সময় ০৭:১৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ মে ২০১৮