ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করুন: ইইউ’কে ফ্রান্স ও জার্মানি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের সঙ্গে ব্যবসায় জড়িত ইউরোপীয় কোম্পানিগুলোর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করতে ইইউ দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স এবং জার্মানি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৫ সালে ইরানের সঙ্গে সই হওয়া বহুপক্ষীয় পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেয়ার পর তারা এ আহ্বান জানাল।

ইইউর একটি প্রধান অংশীদারের বিরুদ্ধে ওয়াশিংটন শাস্তিমূলক ব্যবস্থা নেয়ায় এর নিন্দা জানিয়েছেন ফরাসি অর্থমন্ত্রী ব্রোনো লি মায়েরে। ‘লি প্যরিসিয়েন’ সংবাদপত্রকে দেয়া এক সাক্ষাৎকারে লি মায়েরে বলেন, “আমরা মনে করি যুক্তরাষ্ট্রের এ ধরনের নিষেধাজ্ঞা অগ্রহণযোগ্য।”

নিজেদের কোম্পানির স্বার্থ রক্ষায় ইইউর দেশগুলো প্রয়োজনীয় সবকিছু করবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার ফলে সৃষ্ট পরিস্থিতির জন্য ইউরোপের দেশগুলো কোনোভাবেই এ জন্য খেসারত দেবে না।

যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী নিষেধাজ্ঞার কবল থেকে নিজেদের রক্ষার জন্য ইউরোপের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

অর্থমন্ত্রী লি মায়েরে বলেন, ইরানের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের ‘অর্থনৈতিক সার্বভৌমত্ব’ রক্ষার জন্য এ জোটের সব দেশকে এগিয়ে আসতে হবে।

এদিকে জার্মানির অর্থমন্ত্রী ওলাফ ক্লোলজ বলেছেন, ইরানের পরমাণু সমঝোতা থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বের হয়ে যাওয়ার ফলে সৃষ্ট নেতিবাচক প্রভাব থেকে ইউরোপের কোম্পানিগুলোকে রক্ষার জন্য তার দেশ সম্ভাব্য সব কিছু করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করুন: ইইউ’কে ফ্রান্স ও জার্মানি

আপডেট সময় ০৭:৩৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ মে ২০১৮