ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়ায় ৪ শিশুসহ সাতজনের লাশ উদ্ধার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অস্ট্রেলিয়ায় সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চারটি শিশু ও তিনজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি রয়েছেন। স্থানীয় সময় শুক্রবার ভোরে জরুরি ফোন পেয়ে পশ্চিম অস্ট্রেলিয়ার মার্গারেট নদীর উত্তর-পূর্বাঞ্চলীয় ওসমিংটনের একটি গ্রামীণ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

দুপুরে এক সংবাদ সম্মেলনে পশ্চিম অস্ট্রেলিয়ার পুলিশ কমিশনার ক্রিস ডাউসন বলেন, ভোর সোয়া ৫টার দিকে ওই বাড়ি থেকে ফোন করে পুলিশকে সাতজনের মৃত্যুর কথা জানানো হয়।

এ ঘটনাকে ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করে তিনি বলেন, পুলিশ দুজন প্রাপ্তবয়স্কের লাশ পেয়েছে ঘরের বাইরে এবং চার শিশুসহ পাঁচজনের লাশ ঘরের ভেতরে ছিল। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।

নিহতদের কয়েকজনের শরীরে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার। তবে নিহতরা কীভাবে মারা গেছেন তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি। এমনকি কেউ অন্যদের হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন কিনা তাও নিশ্চিত করতে পারেননি কমিশনার।

তিনি জানান, এ ঘটনার তদন্তে স্থানীয় পুলিশকে সহযোগিতা করছেন পার্থে থেকে যাওয়া গোয়েন্দারা। তাদের পুলিশের বিশেষজ্ঞ ইউনিটের সদস্যরাও তদন্তে সহায়তা দিচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অস্ট্রেলিয়ায় ৪ শিশুসহ সাতজনের লাশ উদ্ধার

আপডেট সময় ১২:৪১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১১ মে ২০১৮