ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা চাকরি হারালেন ১৮৬৮ গার্মেন্টকর্মী, প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ এমপিদের প্রতিটি সিদ্ধান্ত ও বক্তব্য হতে হবে গণমুখী: জামায়াত আমির এলপিজি কিনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হবে জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি হামলা, নিহত ৫ স্থানীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের পরামর্শ প্রধানমন্ত্রীর সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

মাকে গলা কেটে হত্যার পর ছেলের আত্মহত্যাচেষ্টা

অাকাশ জাতীয় ডেস্ক:

ভোলার দৌলতখান উপজেলায় মাকে গলা কেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা চালায় ছেলে মো. করিম (২৫)। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরখলিয়া ইউনিয়নের মির্ধারহাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

করিম ওই গ্রামের মৃত আবদুল কুদ্দুস মৌলভীর ছেলে। সে বুকল বেগমের (৫৫) একমাত্র ছেলে। পুলিশ তাকে আটক করে চিকিৎসার জন্য ভোলা জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয় ব্যবসায়ী আলাউদ্দিন জানান, আব্দুল কুদ্দুস মৌলভী একজন শিক্ষক ছিলেন। তিনি চার বছর আগে মারা যান। তার এক ছেলে ও পাঁচ মেয়ে। করিম ও তার মা একই ঘরে থাকতেন। সম্প্রতি করিম বাড়ি বিক্রি করে দেয়ার জন্য মাকে প্রস্তাব দেয়। কিন্তু মা রাজি হচ্ছিলেন না।

সন্ধ্যায় ওই বিষয় নিয়ে কথাকাটাকাটির একপর্যায় মা বকুল বেগমকে ছুরি দিয়ে গলা কেটে করে হত্যা করে। পরে নিজেও আত্মহত্যার চেষ্টা চালায়। এ সময় আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে।

করিম বিবাহিত হলেও ওই সময় তার স্ত্রী বাড়ি ছিল না। এদিকে এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আশপাশের লোকজন ওই বাড়িতে ভিড় জমায়। হঠাৎ ওই বাড়ি ছেড়ে করিম চরফ্যাশনে সপরিবারে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় বলেও স্থানীয়রা জানান।

দৌলতখান থানার ওসি এনায়েত হোসেন জানান, গলাকাটা অবস্থায় বকুল বেগমের লাশ উদ্ধার করা হয়েছে। তার ছেলে করিমের বুকেও জখম রয়েছে। তাকে দ্রুত ভোলা হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা

মাকে গলা কেটে হত্যার পর ছেলের আত্মহত্যাচেষ্টা

আপডেট সময় ১১:৩৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ৪ মে ২০১৮