ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রের হাওয়াই থেকে ১০ হাজার মানুষকে সরে যাওয়ার নির্দেশ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের ১০ হাজার অধিবাসীকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। হাওয়াইয়ের বিগ আইল্যান্ডের কিলাউয়া আগ্নেয়গিরি থেকে উদগীরণ শুরু হওয়াকে কেন্দ্র করে এ নির্দেশ দেয়া হয়।

ইতিমধ্যে কোনো কোনো আবাসিক এলাকায় লাভা ঢুকে পড়েছে বলে খবর পাওয়া গেছে। আগ্নেয়গিরির উদগীরণের পর ৫ মাত্রার ভূমিকম্পসহ অনেক ছোট ছোট ভূকম্পনও ঘটেছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় শেষরাত সাড়ে ৪টা থেকে সাইরেনের বিপদসংকেত বাজানো হচ্ছে। এগিয়ে আসা লাভা স্রোত থেকে রক্ষা পাওয়ার জন্য হাওয়াই বাসীদের সতর্ক করার লক্ষ্যে সাইরেন বাজানো হচ্ছে।

বাতাসে সালফার ডাইঅক্সাইডের উপস্থিতি বিপজ্জনক মাত্রায় বেড়ে গেছে। এ ধরনের বাতাসে শ্বাস নেয়া মানুষের জন্য মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে। এ ছাড়া পানির সংস্পর্শে আসার পর হতে পারে এসিড বৃষ্টি।

স্থানীয় গভর্নর ডেভিড লেগ জরুরি অবস্থা জারি করেছেন এবং সহায়তার জন্য মার্কিন ন্যাশনাল গার্ড পাঠাতে বলেছেন।

স্থানীয় কমিউনিটি কেন্দ্রগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া ঘরবাড়ি ছেড়ে আসা মানুষদের জন্য দুটি আশ্রয়কেন্দ্র খুলেছে মার্কিন রেড ক্রুশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যুক্তরাষ্ট্রের হাওয়াই থেকে ১০ হাজার মানুষকে সরে যাওয়ার নির্দেশ

আপডেট সময় ০৫:২৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ মে ২০১৮