ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেহেরপুর সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা বিএসএফের ডেঙ্গু প্রতিরোধে মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’ পালন করা হবে: আবদুস সালাম মৎস্য ও সামুদ্রিক খাতে বড় বিনিয়োগ টানছে ‘মিডা’ ও ‘জাইকা’ একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের টাকা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে: অর্থমন্ত্রী দলগুলোর নির্বাচনী প্রতিশ্রুতি ‘রাজনৈতিক ধোঁকাবাজি’: আনু মুহাম্মদ গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাশ লংকানদের হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ স্থানে টাইগাররা ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১০৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার যুবক বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ চার সপ্তাহে রেমিট্যান্স এলো ২৫৯ কোটি ডলার

চাঁদা আদায়ের প্রতিবাদে ঢাকা-সিলেট বাস চলাচল বন্ধ

অাকাশ জাতীয় ডেস্ক:

সিলেটে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের মৃত্যু ফান্ডের নামে অতিরিক্ত চাঁদা আদায়ের প্রতিবাদে সিলেট-ঢাকা বাস চলাচল বন্ধ করে দিয়েছে মালিক সমিতি। এতে অনেকটা দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

শুক্রবার সকাল থেকে ঢাকা-সিলেট রুটে বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল।

সিলেট পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি সেলিম আহমদ ফলিক জানান, মৃত্যু ফান্ডের টাকা দুর্ঘটনায় আহত বা নিহত শ্রমিকদের আর্থিক সহায়তা দেয়া হতো। এজন্য প্রতিটি বাস থেকে ৩০ টাকা করে চাঁদা তোলা হয়। কিন্তু সম্প্রতি চাঁদার পরিমাণ ৫০ টাকা করা হয়। এর প্রতিবাদে ঢাকা পরিবহন মালিক সমিতি শুক্রবার থেকে সিলেটে বাস চলাচল বন্ধ করে দেয়। তবে শুধুমাত্র এনা পরিবহনের যাত্রীবাহী বাসগুলো সিলেট থেকে ঢাকায় চলাচল করছে বলে জানা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, অধিকাংশ বাস টার্মিনালগুলোতে সারিবদ্ধভাবে বাসগুলো দাঁড়িয়ে আছে। তবে শুক্রবার বন্ধের দিন হওয়ায় যাত্রী সংখ্যা অনেকটা কম। তবে এনা পরিবহনের বাসগুলো চলাচল করায় অন্যান্য দিনের ধর্মঘটের তুলনায় যাত্রীদের দুর্ভোগের মাত্রা ছিল অনেকটা কম।

বাস বন্ধের বিষয়টিকে কেন্দ্র করে সকাল থেকে কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। সবমিলিয়ে পরিস্থিতি শান্ত আছে। দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে জানা গেছে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও বাস টার্মিনালের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেহেরপুর সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা বিএসএফের

চাঁদা আদায়ের প্রতিবাদে ঢাকা-সিলেট বাস চলাচল বন্ধ

আপডেট সময় ১২:১৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ মে ২০১৮