ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফলের গন্ধে বিশ্ববিদ্যালয়ে রাসায়নিক গ্যাস আতঙ্ক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের একটি বিশ্ববিদ্যালয়ের ৫০০-র বেশি শিক্ষার্থী এবং শিক্ষককে সরিয়ে নেয়া হয়েছে রাসায়নিক গ্যাস আতঙ্কে। এর কারণ তীব্র এক গন্ধ।

তবে যে গন্ধের কারণে এমন ঘটনা ঘটেছে সেটি আসলে কোনও রাসায়নিক গ্যাস নয়। সেটি মালয়েশিয়ার জাতীয় ফল ডোরিয়ান থেকে সৃষ্ট গন্ধ। অনেকটা কাঠালের মত দেখতে এ ফলটিতে তীব্র এবং অদ্ভূত গন্ধ রয়েছে।

ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র-ব্যবস্থার মাধ্যমে এই গন্ধ পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। পরে মেলবোর্নের মেট্রোপলিটন ফায়ার ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে ওই বিশ্ববিদ্যালয় ভবনটি এখন আবার খুলে দেয়া হয়েছে।

প্রথমে তীব্র গন্ধ পাওয়ার পর ছাত্র-ছাত্রী এবং কর্মকর্তারা লাইব্রেরি ভবন থেকে গ্যাস বের হচ্ছে বলে ধারণা করেন। এর পরপরই স্থানীয় পুলিশ বাহিনী এসে তাদের নিরাপদে সরিয়ে নেয়।

ফায়ার সার্ভিস বলছে, ভবনটির ভেতরে বিপদজনক রাসায়নিক আছে এই বিবেচনায় গন্ধের উৎস খুজে বের করতে তারা প্রাথমিক একটি তদন্ত চালিয়েছে।

কর্মকর্তারা একে বর্ণনা করছেন ‘ব্যাপক তল্লাশি অভিযান” হিসেবে। পরে তারা আবিষ্কার করেন যে, গন্ধটি কোনও রাসায়নিক গ্যাসের থেকে নয় বরং তা আসছে ডোরিয়ান ফল থেকে।

দক্ষিণ পূর্ব এশিয়াতে ডোরিয়ান একধরনের মিষ্টি এবং দামি ফল হিসেবে পরিচিত, কিন্তু এর গন্ধ এতটাই তীব্র যে স্থানীয়রা ছাড়া বিদেশিদের এর সঙ্গে অভ্যস্ত হতে বেশ সময় লাগে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফলের গন্ধে বিশ্ববিদ্যালয়ে রাসায়নিক গ্যাস আতঙ্ক

আপডেট সময় ০৬:৩২:১৬ অপরাহ্ন, সোমবার, ৩০ এপ্রিল ২০১৮