ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প উপজেলা পরিষদে কক্ষ বরাদ্দ পাচ্ছেন সংসদ সদস্যরা, সংসদে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মা হারা কন্যার বিয়েতে গাজীপুরের ডিসি, আবেগাপ্লুত হরিজন সম্প্রদায়ের মানুষ ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করে হাসপাতালে স্ত্রী সংসদে গাড়ি চাইলেন হাসনাত, জামায়াত আমির বললেন, ছোটদের ‘না’ বলতে নেই অনলাইন ভ্যাট রিটার্নে অনিয়ম পেলেই ব্যবস্থা : এনবিআর চেয়ারম্যান ৪ ঘণ্টা পর জামিন পেলেন বাচ্চাসহ কারাগারে পাঠানো সেই মহিলা লীগ নেত্রী সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

প্রেমিককে বিয়ে করায় ভাইয়ের গুলিতে বোনের মৃত্যু

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানের মুলতানে নিজের ইচ্ছায় বিয়ে করায় বোনকে গুলি করে করেছে ভাই। মঙ্গলবার মুলতান হাইকোর্ট প্রাঙ্গণে তাকে হত্যা করা হয়। ভাইয়ের অভিযোগের ভিত্তিতে হাইকোর্টে শুনানির জন্য আসেন কুলসুম এ সময় অতর্কিতভাবে গুলি চালালে ঘটনাস্থলেই প্রাণ যায় তার। এ ঘটনায় কুলসুমের স্বামী তাদের আইনজীবী এবং আরও একজন গুরুতর আহত হন।

তাৎক্ষণিকভাবে আহতদের চিকিৎসার জন্য পার্শ্ববর্তী নিসতার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালটির চিকিৎসকরা জানিয়েছেন, কুলসুমের স্বামীর অবস্থা গুরুতর। কুলসুমের ভাইকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে হত্যা এবং হত্যাচেষ্টার মামলা করেছে পুলিশ।

গত দুই বছরে দক্ষিণ পাঞ্জাবে অনার কিলিংয়ের নামে খুনের ঘটনা বৃদ্ধি পেয়েছে। পারিবারিক সম্মান রক্ষার নামে প্রদেশে প্রত্যেকদিন গড়ে অন্তত ৫ জন নারী খুন হন। দেশে অনারকিলিং বেড়ে যাওয়ায় কয়েক মাস আগে পাকিস্তান পিপলস পার্টির নারী আইনপ্রণেতারা জাতীয় পরিষদের সচিবালয়ে আলোচনার জন্য একটি নোটিশ উপস্থাপন করেন।

শাজিয়া মারি, বেলুম হুসনা, মেহেরিন ভুট্টো, শাজিয়া সবিয়া, শাহিদা রেহমানি স্বাক্ষরিত নোটিশে বলা হয়, অনারকিলিং বেড়ে যাওয়ার ব্যাপারে আমরা মানবাধিকার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। … বিশেষ করে নিষ্ঠুর ঘটনার প্রতি… বিশেষ করে খাইবার পাখতুনখাওয়ার তরুণী হিনা শাহ নওয়াজকে অনারকিলিংয়ের নামে বর্বরোচিত হত্যাকাণ্ডের ব্যাপারে।

অনারকিলিং হলো, পরিবারের সম্মান নষ্ট করেছে মনে করলেই তাকে হত্যা করা। এক্ষেত্রে কোনো ভাই তার বোনকে অনারকিলিং করলে আদালতে তার বিচারে মা কিংবা বাবা যদি ছেলেকে নির্দোষ দাবি করেন, তাহলে আদালত তাকে আর সাজা দেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প

প্রেমিককে বিয়ে করায় ভাইয়ের গুলিতে বোনের মৃত্যু

আপডেট সময় ০১:০৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭