ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাড়িতে বেখেয়াল বাবা-মা, পড়ে গেল ১০ মাসের শিশু, ভিডিও

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গাড়িতে বসে আছেন বাবা-মা। তাদের পাশ থেকেই রাস্তায় পড়ে গেল ১০ মাসের শিশু। তারপরও তারা টের পাননি সন্তান পড়ে গেছে। এমন মর্মান্তিক ঘটনার মধ্যেও রয়েছে মিরাকল। চলন্ত গাড়ি থেকে পড়ে গেলেও পথচারীদের কারণে বেঁচে গেছে শিশুটি।

রাখে আল্লাহ মারে কে- কথার এমন দৃষ্টান্ত তৈরি হয়েছে চীনের জিয়াংসু প্রদেশের চাংঝু শহরে। শিশুটিকে কুড়িয়ে পাওয়ার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।

এতে দেখা যায়, গাড়িতে করে মা–বাবার সঙ্গে যাওয়ার সময় হঠাৎ করেই রাস্তায় পড়ে যায় শিশুটি। কিন্তু বাবা-মা বিষয়টি খেয়াল না করে রাস্তায় পড়ে থাকা সন্তানকে রেখেই গাড়ি নিয়ে চলে যান।

তবে রাস্তার আশপাশে থাকা মানুষ ঘটনাটি দেখতে পান। তারা দ্রুত শিশুটিকে উদ্ধার করেন। ফলে কোনো ধরনের বিপদ ঘটেনি। পরে শিশুটিকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। কোথাও আঘাত না পেলেও চিকিৎসকরা শিশুটিকে হাসপাতালে ভর্তি করেন।

এদিকে সামাজিকমাধ্যমে ঘটনাটির ভিডিও প্রকাশের পর দ্রুত ভাইরাল হয়ে যায়। অনেকেই সন্তানের প্রতি মা–বাবার এ রকম উদাসীনতার কঠোর সমালোচনাও করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাড়িতে বেখেয়াল বাবা-মা, পড়ে গেল ১০ মাসের শিশু, ভিডিও

আপডেট সময় ০২:২৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮