ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

খালেদার সঙ্গে দেখা করে ফিরেছেন স্বজনেরা

অাকাশ জাতীয় ডেস্ক:

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কারাগারে গিয়ে দেখা করেছেন তার পরিবারের পাঁচজন সদস্য। মঙ্গলবার বিকাল ৪টা ২০ মিনিটে তারা পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে প্রবেশ করেন এবং ৫ টা ৫০ মিনিটে বের হয়ে যান।

কারাগারে সাক্ষাত করেছেন বেগম খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম, ভাতিজি শাহিনা জামান, ভাতিজা অভীক ইস্কান্দার, বোনের মেয়ে বেবি ইসলাম ও ভাগ্নে মো. মামুন।

এর আগে পুরাতন কেন্দ্রীয় কারাগারে খালেদার পরিবারের পাঁচজন আসেন। খালেদা জিয়ার সঙ্গে দেখা করার জন্য কারা কর্তৃপক্ষের অনুমতি চান। অনুমতি পাওয়ার পর তারা কারাগারে প্রবেশ করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি থেকে বেগম জিয়া কারাগারে আছেন।

এ মামলার অপর আসামি তার বড় ছেলে তারেক রহমানসহ বাকি পাঁচজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদার সঙ্গে দেখা করে ফিরেছেন স্বজনেরা

আপডেট সময় ০৭:১৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ এপ্রিল ২০১৮