ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

ট্রাম্প, রাশিয়া, উইকিলিকসের বিরুদ্ধে ডেমোক্রেটদের মামলা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আইনি মারপ্যাঁচে ফেলে দিল ডেমোক্রেটিক পার্টি। দেশটিতে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দৌঁড়ে হিলারি ক্লিনটনকে ক্ষতিগ্রস্ত করার দায়ে ট্রাম্পের প্রচারশিবির, রাশিয়া ও গোপন নথি ফাঁস করে আলোচিত ওয়েবসাইট উইকিলিকসের বিরুদ্ধের শুক্রবার মামলা করেছে দলটির ন্যাশনাল কমিটি।

ম্যানহাটনের ফেডারেল আদালতে দাখিল করা ডেমোক্রেটিক পার্টির আবেদনে বলা হয়েছে, ওই নির্বাচনে জয় পেতে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্পের প্রচার শিবির রাশিয়ার সহযোগিতা স্বাচ্ছন্দে গ্রহণ করেছে।

ডেমোক্রেটিক পার্টির প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে হারিয়ে ওই নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন নিউ ইয়র্কের ব্যবসায়ী ট্রাম্প।

তার প্রচার শিবিরের সঙ্গে রাশিয়ার যোগসাজশের ওই অভিযোগ নিয়ে রবার্ট মুলারের নেতৃত্বে তদন্ত চলছে। তবে ট্রাম্প এবং রশিয়া- দুই পক্ষই তা অস্বীকার করে আসছে।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এর আগে জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল যাতে ট্রাম্পের পক্ষে যায়, রাশিয়া সেই চেষ্টা করেছিল বলে তাদের ধারণা হয়েছে।

ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কমিটির চেয়ারম্যান টম পেরেজ এক বিবৃতিতে বলেছেন, ওই নির্বাচনে তাদের প্রার্থী হিলারি ক্লিনটনের প্রচার শিবিরের সার্ভার হ্যাকিংয়ের ঘটনা ছিল একটি নজিরবিহীন প্রতারণা এবং গণতন্ত্রের ওপর আঘাত।

তাদের মামলায় ট্রাম্পের জামাতা জারেড কুশনার, রিপাবলিকান প্রচার শিবিরের স্ট্র্যাটেজিস্ট রজার স্টোন, সাবেক ক্যাম্পেইন চেয়ারম্যান পল ম্যানাফোর্ট ছাড়াও উইকলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে আসামি করা হয়েছে।

৬৬ পাতার মামলার আবেদনে নির্বাচনে রিপাবলিকান ও রাশিয়ানদের কার্যক্রমকে কল্পনাতীত প্রতারণা বলে আখ্যা দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিরোধীদের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী এক টুইট বার্তায় বলেন, এটা একসময় তাদের দিকেই ফিরে আসবে।

Tag :
আপলোডকারীর তথ্য

ট্রাম্প, রাশিয়া, উইকিলিকসের বিরুদ্ধে ডেমোক্রেটদের মামলা

আপডেট সময় ১১:১২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ এপ্রিল ২০১৮