ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পেট্রোলবোমা মামলায় খালেদাসহ ৩৮ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ৩ জুন

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গাড়িতে পেট্রোলবোমা মেরে যাত্রী হত্যা মামলায় খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে চার্জ গঠন সংক্রান্ত শুনানির জন্য আগামী ৩ জুন দিন ধার্য করেছেন আদালত।

রোববার মামলার চার্জ গঠন সংক্রান্ত শুনানির দিন ধার্য ছিল। কিন্তু উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় এদিন আসামিপক্ষ সময় আবেদন করেন। আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করে চার্জ শুনানির পরবর্তী ওই দিন ধার্য করেন আদালত।

রাজধানীর বকশীবাজারে স্থাপিত (অস্থায়ী) ঢাকার ছয় নম্বর বিশেষ ট্রাইব্যুনালের এর বিচারক নুরুল আমিন বিপ্লবের আদালতে মামলাটি বিচারাধীন রয়েছে। আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ দৈনিক আকাশকে এসব তথ্য জানিয়েছেন।

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ৬ মে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক বশির উদ্দিন বিশেষ ক্ষমতা আইনের এ মামলায় আদলতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। চার্জশিটে হুকুমের আসামি হিসেবে খালেদা জিয়াকে এক নম্বরে রাখা হয়েছে। ২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে রাজধানীর যাত্রাবাড়ী কাঠেরপুল এলাকায় গ্লোরী পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। এতে বাসের ৩১ জন যাত্রী দগ্ধ হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে ১ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় নূর আলম (৬০) নামের এক যাত্রী মারা যান। ঘটনার পর দিন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক কেএম নুরুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পেট্রোলবোমা মামলায় খালেদাসহ ৩৮ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ৩ জুন

আপডেট সময় ০৬:৫৩:২৩ অপরাহ্ন, রবিবার, ৮ এপ্রিল ২০১৮