ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্যাতনের শিকারদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে সংসদীয় বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বান মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১ লাখ ৬০ হাজার কোটি টাকা বিদেশ পাচার হয়েছে: মঈন খান প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতার: শিক্ষামন্ত্রী তারেক রহমানের উন্নয়ন-দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে চীন ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকবে : হুমায়ুন কবির গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল নারী ও শিশু নির্যাতনকারী ‘সমাজের শত্রু’: সমাজকল্যাণমন্ত্রী বাংলাদেশ-চীন সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বে: মাহদী আমিন মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব: এমপি মনিরুল হক

৫৮ দিন পর কারাগারের বাইরে, হাসপাতালে খালেদা জিয়া

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। শনিবার ১১টা ৩০ মিনিটে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এ নিয়ে ৫৮ দিন পর কারাগারের বাইরে বের হলেন তিনি।

খালেদা জিয়া হাসপাতালে প্রবেশের সময় হাসপাতালের সামনে বিএনপির নেতাকর্মীরা তার নামে স্লোগান দেন। এসময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। সে সময় ৪ থেকে ৫ জনকে আটক করে পুলিশ।

সরিজমিনে দেখা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সামনে, গেটে এবং ভিতরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। হাসপাতালের প্রবেশের মূল গেটে প্রবেশের সময় সাধারণ রোগীদেরও তল্লাশি হচ্ছে। পুলিশ, র‌্যাবসহ সাদা পোশাকধারী বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সামনে দায়িত্বরত শাহবাগ থানার পেট্রল ইন্সপেক্টর (পিআই) শেখ আবুল বাশার বাংলাদেশ জার্নালকে বলেন, মূলত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নিরাপত্তার জন্য আমরা এখানে অবস্থান নিয়েছি।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আলী আসগর মোড়ল বলেন, আমরা খালেদা জিয়ার জন্য একটি কেবিন রেডি করেছি। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সেখানে তাকে দেখবেন। তাকে রাখা হবে বিএসএমএমইউয়ের ৫ তলার ৫১২ নম্বর রুমে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্যাতনের শিকারদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে সংসদীয় বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বান

৫৮ দিন পর কারাগারের বাইরে, হাসপাতালে খালেদা জিয়া

আপডেট সময় ১১:৫০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ এপ্রিল ২০১৮