ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ শুরু, আসবে ১.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা: রাশেদ খাঁন ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু উগ্রবাদ ঠেকাতে সার্বক্ষণিক নজরদারি চলছে: সিটিটিসি

পরিকল্পিতভাবে ১৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গাজা উপত্যকার পশ্চিম সীমান্তে শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালে ইসরাইলি সেনারা সম্পূর্ণ বেআইনি ও পরিকল্পিতভাবে গুলি চালিয়ে ১৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

মঙ্গলবার প্রকাশিত সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনিদের ছোড়া পাথর কিংবা অন্য কোনো সহিংসতা সেনাসদস্যের জীবন হুমকিতে ফেলেছে এমন কোনো প্রমাণ হাজির করতে পারেনি ইসরাইলি সরকার। তাছাড়া আইনানুযায়ী বিক্ষোভের আগে কিংবা পরে তাজা গুলির ব্যবহার সম্পূর্ণ অবৈধ।

ইসরাইলের শীর্ষ সেনা কর্মকর্তাদের দিকে ইঙ্গিত করে এইচআরডব্লিউ বলেছে, আন্তর্জাতিক আইন অনুসারে জীবনের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি না হলে সেনাসদস্যদের প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার অবৈধ।

উল্লেখ্য, ১৯৪৮ সালে ইহুদিবাদী সশস্ত্র গোষ্ঠীর হামলায় বাড়িঘর ছেড়ে পালিয়ে আসা ফিলিস্তিনিদের নিজ ভূমিতে ফিরে যাওয়ার অধিকারের দাবিতে শুক্রবার শান্তিপূর্ণ বিক্ষোভ করে ফিলিস্তিনিরা। এসময় বিনা উস্কানিতে ইসরাইলি সেনারা গুলি চালিয়ে ১৭ জনকে হত্যা করে। এছাড়া দেড় হাজারের বেশি মানুষ আহত হয়। এ বিক্ষোভের আগে ইসরাইলি সরকার জানায়, সরাসরি গুলি করার ক্ষমতা দিয়ে তারা সীমান্তে একশ স্নাইপার মোতায়েন করেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, ইসরাইল সমুদ্র ও আকাশপথ অবরুদ্ধ করে রাখায় গাজা উপত্যকায় কোনো চিকিৎসাসামগ্রী পৌঁছাতে পারছে না। ফলে সেখানে ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ শুরু, আসবে ১.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ

পরিকল্পিতভাবে ১৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল

আপডেট সময় ০৯:৫৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮