ঢাকা ০২:০৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজায় বিক্ষোভে ইসরায়েলি বাহিনীর হামলা, নিহত ১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গাজা সীমান্তের কাছে ফিলিস্তিনিদের বিক্ষোভে ইসরায়েলি বাহিনীর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় ১,৪০০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে ৭৫৮ জন গুলিতে আহত হয়েছেন।

ইসরায়েলি কর্মকর্তারা জানান, দশ সহস্রাধিক ফিলিস্তিনি গাজা থেকে ইসরায়েলের দিকে বিক্ষোভ করতে করতে রওনা দেয়। এ সময় তাদের সঙ্গে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে।

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনী টিয়ার গ্যাস নিক্ষেপ ও গুলিবর্ষণ করে। আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়। আহতদের মধ্যে কয়েকজন নারী ও শিশু রয়েছেন।

শুক্রবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পূর্ব জাবেলিয়ায় ২৫ বছর বয়সী মুহাম্মদ নাজ্জার খুন হন। তার পেটে গুলি করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া ৩৮ বছর বয়সী মুহাম্মাদ মুয়াম্মার এবং ২২ বছর বয়সী মুহাম্মদ আবু ওমরকে রাফাহ এলাকায় গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

এছাড়া ১৯ বছরের আহমেদ উদেহ, ৩৩ বছর বয়সী জিহাদ এবং মুহাম্মদ সাদি রাহমির নাম প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শুক্রবার সকালেই ওমর ওয়াহেদ আবু সামের নাকে আরেকজনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

১৯৭৬ সালের পর এটিই গাজায় সবচেয়ে বড় বিক্ষোভ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইসরায়েলি বাহিনী আগেভাগেই খবর পেয়ে যাওয়ায় বিক্ষোভের আগেই প্রস্তুত ছিল। সীমান্তে তারা পরীক্ষা খনন করে স্নাইপার রাইফেল ও টিয়ার গ্যাসসহ ব্যাপক অস্ত্র মজুদ করে। সীমান্তের বেড়ার কাছাকাছি কেউ এলেই তাকে গুলি করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাজায় বিক্ষোভে ইসরায়েলি বাহিনীর হামলা, নিহত ১৭

আপডেট সময় ০২:৪৭:০৬ অপরাহ্ন, শনিবার, ৩১ মার্চ ২০১৮