ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লাইলীর গলায় ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় রহস্যজনকমৃত্যুর শিকার গৃহকর্মী লাইলী আক্তারের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ড. সোহেল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কিছু পরীক্ষার জন্য মৃত নারীর শরীর থেকে টিস্যুসহ অন্যান্য আলামত সংগ্রহ কর‍া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে এটি মৃত্যু না আত্মহত্যা তা নির্দিষ্ট করে বলা যাবে।

শুক্রবার সকালে ঢামেক হাসপাতালে গিয়ে গৃহকর্মী লাইলী আকতার (২৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেন তার গৃহকর্তা মঈন উদ্দিন। যদিও নিহতের পরিবারের লোকজনের অভিযোগ, লাইলী আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছে। কিন্তু গৃহকর্তা মঈন উদ্দিন এটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন।

লাইলীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার স্বজন ও স্থানীয় লোকজন বনশ্রীতে গৃহকর্তার বাড়ির সামনে বিক্ষোভ করেন। পরে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। উভয়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় বনশ্রী। এ ঘটনায় থানায় দুটি মামলা করেছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

লাইলীর গলায় ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে

আপডেট সময় ০৫:৩৭:০৬ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০১৭