ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্বের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প সৌদির

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

সৌদি আরবে বিশ্বের সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এতে বিনিয়োগ করবে জাপানের বহুজাতিক কর্পোরেট প্রতিষ্ঠান সফটব্যাংক গ্রুপ করপোরেশনের ‘ভিশন ফান্ড’৷ এ প্রকল্প থেকে ২০৩০ সালের মধ্যে ২০০ গিগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে৷

গত মঙ্গলবার নিউইয়র্কে সাংবাদিকদের এ তথ্য জানান সফটব্যাংকের প্রধান নির্বাহী মাশায়ওশি সন৷ বিশ্বব্যাপী বর্তমানে মোট সৌরবিদ্যুতের মজুদ রয়েছে ৪০০ গিগাওয়াট এবং ২০১৬ সাল পর্যন্ত মোট পারমাণবিক শক্তি ছিল ৩৯০ গিগাওয়াট৷

বিশ্বের সর্ববৃহৎ তেল রপ্তানিকারক দেশটি বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে অপরিশোধিত তেল ব্যবহার করছে৷ যুবরাজ মোহাম্মেদ বিন সালমান দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সৌর বিদ্যুতের পথে এগিয়ে নিচ্ছেন৷

২০০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে মোট খরচ ধরা হয়েছে ২০০ বিলিয়ন মার্কিন ডলার৷ প্রাথমিকভাবে ৭ দশমিক ২ গিগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনে খরচ হবে ৫০০ কোটি মার্কিন ডলার৷ ২০৩০ সালের অর্থনীতি সংস্কারের যে পরিকল্পনা রয়েছে সৌদি আরবের, তাতে তেলের উপর নির্ভরশীলতা কমানোর কথা বলা হয়েছে৷ যুবরাজ সালমান বলেন, ‘সৌদি রাজত্বে প্রচুর খালি জমি রয়েছে, রয়েছে ভালো প্রকৌশলী৷ এছাড়া এখানে সারাবছর সূর্য কিরণের অভাব হয় না৷’

বর্তমানে সৌদি আরবে ৬০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়৷ আর এজন্য ৩ থেকে ৮ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পোড়াতে হয়৷ জ্বালানি বিশ্লেষক পিটার কিরনান সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, ‘সৌদি আরব অপরিশোধিত তেলের উপর নির্ভরশীলতা কমিয়ে পোস্ট-ফসিল জ্বালানির উপর নির্ভরশীলতা বাড়াতে চাইছে৷ এর ফলে তারা আরও বেশি তেল রপ্তানি করতে পারবে৷’

তিনি জানান, ‘এখন পর্যন্ত সৌর বিদ্যুৎ উৎপাদনের জন্য সৌদি আরবে ভবন নির্মাণের কাজ চলছে খুব ধীরগতিতে৷ সফটব্যাংক গ্রুপের সঙ্গে চুক্তির ফলে কাজের গতি বাড়বে বলে আশা করা যায়৷ তবে ২০৩০ সালের মধ্যে ২০০ গিগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সহজ হবে না৷’ সূত্র: ডয়চে ভেলে

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিশ্বের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প সৌদির

আপডেট সময় ০৯:৪২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮