ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কার সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ট্রাম্পের স্ত্রীকে বিষ প্রয়োগে হত্যার পরিকল্পনা, নিশানায় ছেলেও স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা চাপে পড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করবে শুভেন্দু সরকার ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

ছয় বছর পর নিজ দেশে মালালা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ছয় বছর পর পাকিস্তানে ফিরেছেন নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই। তালেবান জঙ্গিদের গুলিতে গুলিবিদ্ধ হওয়ার পর এই প্রথমবারের মতো পাকিস্তানে এলেন তিনি।

মালালা ইউসুফজাই এর বয়স এখন ২০ বছর। নারী শিক্ষা নিয়ে প্রচারণা চালানোর জন্য ২০১২ সালে পাকিস্তানের মানবাধিকার কর্মী মালালার ওপর বন্দুক হামলা চালায় তালেবানরা।

পাকিস্তানে ফিরে আসার পর তিনি প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসীর সঙ্গে বৈঠক করার আশা করছেন। স্পর্শকাতর হওয়ায় তার এ ভ্রমণের বিস্তারিত বিষয় গোপন রাখা হয়েছে বলে এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন।

পাকিস্তানের টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে তাকে ইসলামাবাদের বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দরে কঠোর নিরাপত্তার মধ্যে তার মা-বাবার সঙ্গে সাক্ষাৎ করতে দেখা গেছে।

পাকিস্তানে তার এ সফর চার দিনের হতে পারে বলে জানিয়েছে গণমাধ্যম। তিনি তার ‘মালালা ফান্ড গ্রুপ’ এর কর্মকর্তাদের সঙ্গে পাকিস্তান সফর করছেন।

তবে এ সফরে তিনি তার নিজের পারিবারিক শহর সোয়াতে যাবেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি। যা দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত।

প্রসঙ্গত, মালালা তালেবানের বাধার পরও নারীশিক্ষা বিস্তারে কাজ করে যাওয়ায় ২০১২ সালে জঙ্গিরা তাকে গুলি করে। ২০১৪ সালে সবচেয়ে কম বয়সী হিসেবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি। তখন তার বয়স ছিল ১৭।

হামলার ঘটনার পরও নারীশিক্ষা ও নারীদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছেন তিনি। পাকিস্তান, আফগানিস্তান, নাইজেরিয়া, কেনিয়া, জর্ডানের মতো দেশে নারীশিক্ষায় বিনিয়োগে কাজ করছে ‘মালালা ফান্ড’। সূত্র: বিবিসি

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কার সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ছয় বছর পর নিজ দেশে মালালা

আপডেট সময় ০২:৩৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮