ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উ. কোরিয়ার ওপর চাপ অব্যাহত থাকবে: ট্রাম্প

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সম্প্রতি চীন সফর করেছেন উত্তর কোরিয়ার আলোচিত নেতা কিম জং উন। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একথা জানিয়েছেন শি নিজেই।

এ বিষয়ে ট্রাম্প তার টুইটারে লিখেছেন, ‘গতরাতে শি জিনপিংয়ের কাছ থেকে আমি এই মর্মে বার্তা পেয়েছি যে কিম জং-উনের সঙ্গে তার সাক্ষাৎ ফলপ্রসূ হয়েছে এবং কিম আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।’

তবে কিম-ট্রাম্প সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা থাকলেও এতে যে খুব একটা বরফ গলবে না তা অনেকটা স্পষ্ট ট্রাম্পের কথায়। উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রাখার বিষয়ে তিনি একই টুইটে লিখেছেন, ‘ততদিনে যেকোনো মূল্যে (উত্তর কোরিয়ার ওপর) সর্বোচ্চ নিষেধাজ্ঞা ও চাপ অব্যাহত রাখা হবে।’

সম্প্রতি গুঞ্জন শোনা যায় যে, চীনে শি জিনপিং এবং কিম সাক্ষাৎ করেছেন। কিন্তু ঘটনার কোনো সত্যতা পাওয়া যাচ্ছিলো না। অবশেষে এ জল্পনার অবসান ঘটায় চীন ও উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যম। তারা এর সত্যতা নিশ্চিত করে।

প্রসঙ্গত, চলতি মাসের গোড়ার দিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কিমের সঙ্গে বৈঠকে বসতে সম্মত হন। মে মাসে ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে কথা থাকলে ঠিক কোথায় কীভাবে তা হবে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য ঘোষণা করা হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উ. কোরিয়ার ওপর চাপ অব্যাহত থাকবে: ট্রাম্প

আপডেট সময় ০২:২৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮