ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড:বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ ৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল

তুরস্ক ও কাতারের ঘাঁটি ছাড়ছে না যুক্তরাষ্ট্র

অাকাশ জাতীয় ডেস্ক:

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড বলেছে, তারা তুরস্ক ও কাতারে অবস্থিত বিমানঘাঁটি ছাড়বে না। বিমানঘাঁটি ছাড়ার খবর ভিত্তিহীন।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, তুরস্কের ইনজার্লিক ও কাতারের আল-উদিয়াদ বিমানঘাঁটি ত্যাগের প্রস্তুতি নিয়েছে মার্কিন বাহিনী।

এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল একজন মার্কিন কমান্ডারের বরাত দিয়ে জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ও তুরস্কের সম্পর্কে উত্তেজনার পরিপ্রেক্ষিতে ইনজার্লিক বিমানঘাঁটিতে মার্কিন সামরিক তৎপরতা বন্ধ রাখা হয়েছে।

তবে তুর্কি উপপ্রধানমন্ত্রী ও মুখপাত্র বাকির বুজদাগও সম্প্রতি জানিয়েছেন, ইনজার্লিক বিমানঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের খবর ভিত্তিহীন। সেখানে মার্কিন সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে। ঘাঁটি থেকে মার্কিন বিমানের ওঠানামাও বন্ধ হয়নি।

ইনজার্লিক বিমানঘাঁটিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের পাঁচ হাজার সেনা ও ৩৯তম বিমান ইউনিট মোতায়েন রয়েছে। কাতারের আল-উদিয়াদ বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্র নিজ দেশের বাইরে সবচেয়ে বেশি সেনা ও অস্ত্র-সরঞ্জাম মোতায়েন রেখেছে।

কাতারের রাজধানী দোহা থেকে ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ওই ঘাঁটিতে নয় হাজারেরও বেশ মার্কিন সেনা অবস্থান করছে। মোতায়েন রয়েছে যুক্তরাষ্ট্রের ১০০ সামরিক বিমান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার

তুরস্ক ও কাতারের ঘাঁটি ছাড়ছে না যুক্তরাষ্ট্র

আপডেট সময় ১২:২৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মার্চ ২০১৮