ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

ব্রাজিলে সেনাবাহিনীর গুলিতে নিহত ৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিওতে সেনাবাহিনীর গুলিতে সাতজন নিহত হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।

শনিবার পর্যটক এলাকা রিও’র কাছে লেবলন এবং ইপানোমার নিকটবর্তী রোচিনহা ফাবেলা এলাকায় সন্দেহজনক মাদক চোরাচালানি এবং সেনাবাহিনীর মধ্যকার গোলাগুলিতে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

রিও ডি জেনেরিওর দরিদ্র এলাকাগুলোতে গোলাগুলি নিত্যদিনের ঘটনা। রোচিনহার মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করছে রেড কমান্ড। তারা শহরটির সবচেয়ে শক্তিশালী চক্র। ২০১৭ সালে শহরটিতে আগের বছরের চেয়ে ৮ শতাংশ বেশি খুন হয়। আর তা ২০১৫ সালের তুলনায় ২৬ শতাংশ বেশি ছিল।

মাদক চোরাচালান ও খুনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় গত মাস থেকে রিও ডি জেনেরিওর নিরাপত্তার দায়িত্ব দেয়া হয়েছে সেনাবাহিনীকে। দায়িত্ব পাওয়ার পর শহরের বিভিন্ন জায়গায় অপরাধীদের ধরতে অভিযান পরিচালনা করছে ব্রাজিলের সেনাবাহিনী।

দেশটির পুলিশ জানিয়েছে, গত সপ্তাহে ওই এলাকার একটি বস্তিতে পুলিশের এক কর্মকর্তা খুন হন। সেই খুনের আসামিদের ধরতে বস্তিটিতে প্রবেশ করে সেনাবাহিনী। গত কয়েকদিনের অভিযানে বস্তিটি থেকে এক জোড়া গ্রেনেডসহ অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এদিকে রিওডি জেনেরিওর নিরাপত্তার দায়িত্ব সেনাবাহিনীকে দেয়ার পর থেকে দেশটিতে সমালোচনা চলছে। কেউ কেউ বলছেন সেনাবাহিনী দায়িত্ব পাওয়ার পর অবস্থা আরও খারাপ হয়েছে। গত সপ্তাহে খুন হয়েছেন রিও শহরের প্রখ্যাত নারী কাউন্সিলর মারিলি ফ্রাঙ্কো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

ব্রাজিলে সেনাবাহিনীর গুলিতে নিহত ৭

আপডেট সময় ০১:৪৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২৫ মার্চ ২০১৮