ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জন্মদিনের চকোলেট আনতে গিয়ে কিশোরীকে ১২ জনের ধর্ষণ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পরের দিনই ছিল জন্মদিন। ‘সুইট সিক্সটিন’-এর জন্মদিন। তবে সেই জন্মদিন যে তার জীবনে এতটা ভয়ংকর হয়ে নেমে আসবে, তা স্বপ্নেও ভাবেনি আদিবাসী কিশোরীটি। জন্মদিনের চকোলেট কিনতে গিয়ে সারা রাত ধরে ১২ জনের ধর্ষণের শিকার হয় মেয়েটি।

ভারতের তেলেঙ্গানা রাজ্যের পিনাপাকা মণ্ডলের আদাভিরামাভারাম জঙ্গল এলাকায় ঘটেছে এই ঘটনা।

মেয়েটির পরিবারের অভিযোগ, স্কুলছুট আদিবাসী কিশোরীটি জন্মদিনের চকোলেট কিনতে দোকানে গিয়েছিল। এক অটোচালক ও তার বন্ধু মেয়েটিকে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে। পরিচিত ‘দাদা’দের আপত্তি জানায়নি মেয়েটি। তাকে অটোতে করে একটি পরিত্যক্ত স্থানে নিয়ে গিয়ে ওই দুজন ধর্ষণ করে বলে অভিযোগ।

মেয়েটির অভিযোগ, এরপর আরও পাঁচ সঙ্গীকে ডাকে অভিযুক্তরা। তারাও মেয়েটির ওপর যৌন নির্যাতন চালায়। এরপর মেয়েটিকে একটি পরিত্যক্ত কুটিরে ফেলে পালায় অভিযুক্তরা। তবে অত্যাচারের সেখানেই শেষ নয়। ওই কুটিরেই আরও পাঁচজন মেয়েটির ওপর যৌন নির্যাতন চালায়।

পরদিন ভোরে মেয়েটিকে দুব্বাগুম্পু গ্রামে ফেলে রেখে যায় ধর্ষকরা। বাড়ি গিয়ে মেয়েটি মাকে সব খুলে বললে, তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। ১৫ জনের বিরুদ্ধে পকসো আইনে মামলা করা হয়। ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন পলাতক। ধৃতদের সবার বয়স ২০-২৫ বছরের মধ্যে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জন্মদিনের চকোলেট আনতে গিয়ে কিশোরীকে ১২ জনের ধর্ষণ

আপডেট সময় ০৯:১৭:৫০ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮