ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এক রাজার একশ রানি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

একজন রাজার প্রধান দায়িত্ব দেশ শাসন করা। ক্যামেরুনের বাফুটের রাজা দ্বিতীয় আবুম্বির রাজ্য চালনায় কতটুকু সফল সেটি নিয়ে যতো আলোচনাই থাকুক না কেন একটি জায়গায় অবশ্য তিনি সবাইকে ছাড়িয়ে গেছেন। রাজা দ্বিতীয় আবুম্বি সংসার করছেন একসাথে শত রানি নিয়ে। রাজ্য পরিচালনায় তার দক্ষতা, জনপ্রিয়তা সব কিছু ছাপিয়ে বারবার আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়েছেন রাজা দ্বিতীয় আবুম্বি। মজার বিষয় হলো, এই একশ রানিকেই বিয়ে করেননি আবুম্বি। সেখানকার প্রথানুযায়ী, রাজা মারা গেলে তার উত্তরসূরি এই সব রানির দায়িত্ব গ্রহণ করেন। এর বাইরে বিয়েও করতে পারেন তিনি।

আমুম্বির তৃতীয় স্ত্রী রানি কনস্ট্যান্স বলেন, সব সফল মানুষের পেছনেই একজন সফল ও ধৈর্যশীল স্ত্রী থাকেন। আমাদের ঐতিহ্যে আছে, যখন তুমি রাজা হবে, রাজার সবচেয়ে বয়সী রানি ছোটদের দেখাশোনা করেন। এমনকি রাজাকেও শিখিয়ে-পড়িয়ে নেন। কারণ রাজা আগে রাজা ছিলেন না, ছিলেন রাজপুত্র। তাকে রাজকার্য শেখানোর জন্য বড় স্ত্রীর ভূমিকা প্রধান। রানিদের অবদানের কথা আবুুম্বি নিজেও অবলীলায় স্বীকার করে নিয়েছেন। রানিদের বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, রানিরা সবকিছু বোঝেন এবং আমাকে রাজকার্যে পরামর্শ দিয়ে থাকেন।

বাফুটের রানিদের প্রায় সবাই শিক্ষিত। ইংরেজি ও ফরাসি ভাষায় রয়েছে তাদের ভালো দখল। একজন রানি বলেছেন, রাজ্য চালানোর জন্য ভালোজ্ঞান না থাকলে রাজাকে সাহায্য করার ক্ষমতা রানিরা পাবে কোথায়? বাফুটের অধিবাসী প্রিন্স নিকসনের ভাষ্য, রাজা ও রাজ্য পরিচালনায় রানিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাজাকে একজন পূর্ণাঙ্গ রাজার ভূমিকায় অধিষ্ঠিত করতে রানিরা রাজাকে অনেক সংস্কার শেখান। রাজ্য পরিচালনার ব্যাপারেও সব সময় রাজার পাশে থাকেন রানিরা।

বহুবিবাহের বিষয়টি ক্যামেরুনে স্বীকৃত। পরিসংখ্যান বলছে, আফ্রিকা মহাদেশে বহুগামিতা একটি সাধারণ ঘটনা। ক্যামেরুনেও এটি স্বীকৃত। তবে পশ্চিমা মূল্যবোধের কারণে বহুবিবাহের বিষয়টি ধীরে ধীরে চ্যালেঞ্জের মুখে পড়ছে। আফ্রিকানদের এই মূল্যবোধের বিষয়ে পশ্চিমা বিশ্বের নেতিবাচক মূল্যায়ন করতে গিয়ে রাজা বলেন, বাবার রেখে যাওয়া স্ত্রীদেরও স্ত্রী হিসেবে গ্রহণ করার এই রীতি নৈতিক বাধ্যবাধকতা মাত্র। সব দিক মানিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয় আমাদের। একই সাথে ঐতিহ্য ধরে রেখে আধুনিকতা আর উন্নয়নের সুফল পৌঁছে দিতে হয় জনসাধারণের মাঝে। তার মতে, সংস্কৃতিকে লালন করা প্রত্যেক মানুষের বড় দায়িত্ব। সংস্কৃতির পরিপালন ছাড়া কেউ সত্যিকারের মানুষ হিসেবে আত্মপ্রকাশ করতে পারে না। আর এই বিষয়টি নিশ্চিত করা আমার অন্যতম দায়িত্ব বলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এক রাজার একশ রানি

আপডেট সময় ০৬:৪৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭