ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

লন্ডন থেকে সিলেটগামী বিমানে জঙ্গি আতংক, ডগস্কোয়াডের তল্লাশী

অাকাশ জাতীয় ডেস্ক:

লন্ডন থেকে সিলেটগামী বাংলাদেশ বিমানের ফ্লাইটে জঙ্গি আতংক দেখা দেয়। এতে করে আকাশে প্রায় ৯ ঘন্টা আতংকে ছিলেন বিমানের সবাই।

অবশেষে সকালে সাড়ে ১০ টার দিকে ওসমানী বিমানবন্দরে ওই ফ্লাইটটি অবতরন করলে ব্যাপক তল্লাশী চালানো হয়। তবে- সুখেব খবর হচ্ছে ওই ফ্লাইটে কোনো নাশকতার চিহ্ন পাওয়া যায়নি। সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দর সূত্র জানিয়েছেন- বুধবার সন্ধায় সিলেটের উদ্দেশ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে বাংলাদেশ বিমানের বিজি ০২২ ফ্লাইটটি। ফ্লাইটটি হিথ্রো ছাড়ার প্রায় এক ঘন্টা পর হিথ্রো বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার থেকে ওই ফ্লাইটে জঙ্গি ও বোমা থাকতে পারে বলে বার্তা দেওয়া হয়।

ওই বার্তায় বিমানের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। বিমানের পাইলট ও ক্রুরা বিষয়টিকে উড়িয়ে দেননি। তারা তাৎক্ষনিকও যোগাযোগ করেন দেশের সঙ্গে। জরুরি সংবাদটি পাওয়ার পর ফার্স্ট অফিসার আরিফের সঙ্গে আলোচনা করে কেবিন ক্রু চিফ পার্সার ডলিকে বিষয়টি অবগত করেন ফ্লাইট ক্যাপ্টেন ইসমাইল। দুই পাইলটের নির্দেশনায় ডলি তার ক্রুদের নির্দেশ দেন ফ্লাইটের সকল যাত্রীকে নীরবে নিবিড় পর্যবেক্ষণ করতে। এর মধ্যে পাইলট ক্যাপ্টেন ইসমাইল এয়ার ট্রাফিক কন্ট্রোলের মাধ্যমে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করেন।

বাংলাদেশ বিমান সূত্র জানায়- তারা প্রথমে ফ্লাইটটি ঢাকায় অবতরনের চিন্তা করেছিলেন। পরে সিদ্বান্ত পাল্টে প্রায় ৯ ঘন্টা আকাশে উড়ার পর সকাল সাড়ে ১০ টায় বিমানটি সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরেই অবতরন করে। তার আগে পুলিশ ও র‌্যাবের টিম ছিল বিমানবন্দরে। অবতরনের পরপরই তারা বিমানের ডগস্কোয়াড দিয়ে ব্যাপক তল্লাশী চালানো হয়। পাশাপাশি যাত্রীদেরও তল্লাশী চালানো হয়। তবে সন্দেহভাজন কোনো কিছুই পাওয়া যায়নি বিমানে। ওসমানী বিমানবন্দরের এক সিনিয়র সিকিউরিটি কর্মকর্তা জানান- হিথ্রো থেকে খবরের প্রেক্ষিতে সতর্কতা গ্রহন করা হয়েছিল। তিনি জানান- বেলা দেড়টার দিকে ওই ফ্লাইট ঢাকায় চলে গেছে। সিলেটে বাংলাদেশ বিমানের স্টেশন ম্যানেজার জিল্লুর রহমান সাংবাদিকদের জানান- উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে প্রস্তুত ছিলাম। কিন্তু কোনো কিছুই পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদন শুরুর ছাড়পত্র পেল বায়েরা

লন্ডন থেকে সিলেটগামী বিমানে জঙ্গি আতংক, ডগস্কোয়াডের তল্লাশী

আপডেট সময় ০৯:১৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮