ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভোলায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ যাত্রীর

অাকাশ জাতীয় ডেস্ক:

ভোলার বাংলাবাজারে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এ সময় অপর দুই যাত্রী গুরুতর আহত হন। আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের আলমগীরের ছেলে আব্দুর রাজ্জাক (২০) এবং দৌলতখান উপজেলার জয়নগর ইউনিয়নের সেলিমের ছেলে সোহাগ (১৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, চরফ্যাশনগামী মালবাহী একটি ট্রাক যাত্রীবাহী অটোরিকশাকে পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী রাজ্জাক মারা যায়। এছাড়া ভোলা সদর হাসপাতালে নেয়ার পর অপর যাত্রী সোহাগ মারা যায়। অটোরিকশার যাত্রীরা বাংলাবাজার থেকে খায়েরহাট যাচ্ছিল।

বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. আলাউদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভোলায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ যাত্রীর

আপডেট সময় ০৯:০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮