ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাওবাদীদের হামলায় ৯ সিআরপিএফ জওয়ান নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দিন দশেকের ব্যবধানের আবার হামলা চালিয়েছে মাওবাদীরা। মঙ্গলবার তারা ভারতের ছত্রিশগঢ় রাজ্যের সুকমায় মাইন প্রতিরোধক গাড়ির বিস্ফোরণ ঘটায়। ওই ঘটনায় অন্তত ৯ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ১০ জন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

সিআরপিএফ সূত্রে খবর, আজ মঙ্গলবার সকালে মাওবাদী প্রভাবিত সুকমা জেলায় তল্লাশি অভিযান চলছিল। সেই সময়েই কিস্টারাম পুলিশ থানা এলাকায় গভীর জঙ্গলের মধ্যে মাওবাদীরা তীব্র বিস্ফোরণ ঘটায়। তাতেই উড়ে যায় মাইন প্রতিরোধক ওই গাড়ি। সুকমাতেই দু’দিন আগে মুখ্যমন্ত্রী রমন সিং ঘুরে গিয়েছেন। তার পরেই এই ঘটনা। ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে।

এর আগে গত ২ মার্চ ছত্তিশগঢ়ের বিজাপুর জেলার পূজারী কাঁকের এলাকার জঙ্গলে সিআরপিএফের সঙ্গে সংঘর্ষে মারা যায় অন্তত ১০ জন মাওবাদী। এ দিনের ঘটনা তারই পাল্টা বলে মনে করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাওবাদীদের হামলায় ৯ সিআরপিএফ জওয়ান নিহত

আপডেট সময় ১১:৫৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮