ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

এখনো উত্তপ্ত শ্রীলঙ্কা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

শ্রীলঙ্কায় সাম্প্রদায়িক দাঙ্গা এখনো পুরোপুরি থামেনি। দেশটির পাহাড়ি পর্যটক শহর ক্যান্ডিতে নতুন করে দাঙ্গা হয়েছে। সেখানে অসংখ্যা ঘরবাড়ি ও দোকানপাট পুড়িয়ে দেয়া হয়েছে।

সাম্প্রদায়িক এ দাঙ্গা কোনোভাবে থামাতে না পারায় দেশটির প্রেসিডেন্ট মৈত্রীপাল সিরিসেনা আজ শুক্রবার প্রধানমন্ত্রী বিক্রমসিংহের হাত থেকে আইনশৃঙ্খলা দপ্তর সরিয়ে নিয়েছেন।

সম্প্রতি শ্রীলঙ্কায় মুসলমান ও বৌদ্ধদের মধ্যে দাঙ্গা শুরু হলে জরুরি অবস্থা জারি করে সরকার। এতে হামলার ঘটনা না থামলে সেনাবাহিনী মোতায়েন করা হয়। তার পরও বিভিন্ন জায়গায় হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।

এ অবস্থায় দেশটিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপ এখনো বন্ধ রয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো দাবি করছে, সেনা টহলের মধ্যেই মুসলমানদের ধর্মপালনের স্থানে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। এ সময় মুসলিমবিরোধী বিক্ষোভ থেকে কমপক্ষে ৮১ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শ্রীলঙ্কার এ সাম্প্রদায়িক দাঙ্গার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। দ্রুত এ অবস্থার উন্নতির জন্য কাজ করতে সরকারকে আহ্বান জানায় বিশ্ব সংস্থাটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

এখনো উত্তপ্ত শ্রীলঙ্কা

আপডেট সময় ১০:৫৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮