ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন চাঁদপুরের বিপ্লব

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিপ্লব কুমার দেব। তিনি ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ত্রিপুরা রাজ্যের সভাপতি। কিন্তু বিপ্লবের আসল পরিচয় তিনি বাংলাদেশি বাবা-মায়ের সন্তান। তার দাদার বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার মেঘদাইর গ্রামে।

বাংলাদেশি বংশোদ্ভূত বিপ্লব কুমার দেব বিজেপি থেকে নির্বাচিত হয়ে উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরায় নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছে। শুক্রবার দুপুরে রাজ্যের রাজধানী আগরতলার আসাম রাইফেলস ময়দানে তাদের এ শপথ অনুষ্ঠিত হয়।

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ, শীর্ষ বিজেপি নেতা লাল কৃষ্ণ আদভানি, মুরলি মনোহর যোশী এবং স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও ত্রিপুরার সদ্য বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রমুখ।

গত ১৮ ফেব্রুয়ারি ত্রিপুরা বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে রাজ্যের বনমালীপুর আসন থেকে অংশ নিয়ে বিজয়ী হন বাংলাদেশি বংশোদ্ভূত বিপ্লব কুমার। তার নেতৃত্বে বিজেপি বিধানসভার ৬০টি আসনের মধ্যে ৪৩টি আসনে জয় পেয়েছে। আর ভরাডুবি হয়েছে মানিক সরকারের নেতৃত্বাধীন সিপিএম-এর।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন চাঁদপুরের বিপ্লব

আপডেট সময় ০২:১৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮