ঢাকা ১২:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খালেদার সঙ্গে সাক্ষাতের অনুমতি পেলেন নেতারা

অাকাশ জাতীয় ডেস্ক:

অবশেষে দলের কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি পেয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। আগামীকাল তাদেরকে দেখা করার অনুমতি দিয়েছে কারা কর্তৃপক্ষ।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার দৈনিক আকাশকে জানান, অনুমতি পাওয়ায় আগামীকাল বুধবার বিকাল ৩টায় পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কারাগারে গিয়ে দলের শীর্ষ নেতারা চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

দিদার জানান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে.জে. (অব.) মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

সাক্ষাৎকালে বিএনপি নেতারা খালেদা জিয়ার জামিন আবেদন, মামলার আপিল, আন্দোলন কর্মসূচি এবং দলীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় ঢাকার একটি আদালত। রায় ঘোষণার পরপরই খালেদা জিয়াকে পুরানা ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরোনো কারাগারে নেয়া হয়।

খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর কয়েক দফা তার পরিবারের সদস্যরা সাক্ষাৎ করেছেন। এছাড়া আইনজীবীরাও একবার সাক্ষাৎ করার সুযোগ পেয়েছেন। তবে দলের নেতারা বারবার চেয়েও তার সাক্ষাৎ পাননি। এবারই প্রথম তারা দলীয় প্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খালেদার সঙ্গে সাক্ষাতের অনুমতি পেলেন নেতারা

আপডেট সময় ১১:০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮