ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বেকারদের চাকরি দেবে ফেসবুক!

আকাশ আইসিটি ডেস্ক:

চাকরি যেন সোনার হরিণ। বিশ্বজুড়ে এই সোনার হরিণের পেছনে ছুটে বেড়াচ্ছে লাখ লাখ তরুণ। আর তাদের কথা চিন্তা করেই ফেসবুক আনছে ‘জব সার্ভিস’। এখন থেকে ৪০টি দেশে ফেসবুকের জবস ফিচারটির মাধ্যমে চাকরি খোঁজা যাবে। এর আগে গত বছর শুধু যুক্তরাষ্ট্র ও কানাডায় চালু করা হয় ফেসবুকের জব অ্যাপ্লিকেশন ফিচারটি।
বুধবার এ ঘোষণা দেয় ফেসবুক। তাদের তথ্য অনুযায়ী, প্রতি চারজনের একজন ব্যক্তি এখন ফেসবুকে চাকরি খোঁজেন। চাকরিপ্রার্থীদের পোস্ট করা তথ্যগুলো দিয়েই স্বয়ংক্রিয়ভাবে আবেদনপত্র সাজাবে ফেসবুক। এই আবেদনপত্রে আগের চাকরির অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা দিতে হবে। ‘জব’ সেকশনে গেলেই চাকরিপ্রার্থীরা নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারবেন। জব নোটিফিকেশন পেতে চালু করা যাবে অ্যালার্ট অপশনও। নিয়োগদাতারাও চাকরিপ্রার্থীর সঙ্গে সরাসরি ইনবক্সে যোগাযোগ করতে পারবেন।

ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্স হিমেল বলেন, ৪০টির বেশি দেশে চাকরির সুবিধা চালু করার মাধ্যমে সামাজিক যোগাযোগের মাধ্যমটি ভিন্ন মাত্রা পেতে যাচ্ছে। আবেদনপত্র ব্যবস্থাপনা, সাক্ষাৎকারের সময় নির্ধারণ করাসহ চাকরি-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নোটিফিকেশন পাওয়া যাবে ফেসবুকে।

পুরো সেবাটি ফেসবুক ব্যবহারকারীরা বিনামূল্যে পাবেন। অবশ্য, ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের চাকরির বিজ্ঞপ্তি অর্থের বিনিময়ে ফেসবুকে বুস্ট করতে পারবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বেকারদের চাকরি দেবে ফেসবুক!

আপডেট সময় ১২:৩৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ মার্চ ২০১৮