ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চালকবিহীন রোবট ট্যাক্সি আনছে নিশান

আকাশ আইসিটি ডেস্ক:

স্বয়ংচালিত ট্যাক্সি আনছে বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিশান। শিগগিরই জাপানের সড়কে চলবে নিশানের এই ট্যাক্সি। জাপানের ডিএনএ নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ইজি রাইড রোবট ট্যাক্সি চালু করবে নিশান।

দ্যা ভার্জের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৫ মার্চ থেকে জাপানের সড়কে নিশানের এই চালকবিহীন ট্যাক্সি চলবে। সেবাটি চালু হলে এটি উবারের সঙ্গে তীব্র প্রতিযোগিতার মুখোমুখী হবে বলে ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে।

শুরুতে পরীক্ষামূলকভাবে জাপানের ইয়োকোহা অঙ্গরাজ্যের মিয়ান্তো মিরাই জেলার সড়কে এই ট্যাক্সি চলবে। একটি অ্যাপের মাধ্যমে দেশটির জনগণ নিশানের চালকবিহীন ট্যাক্সি পরিষেবা উপভোগ করতে পারবেন। যদিও প্রাথমিকভাবে ৪.৫ কিলিমিটারের মধ্যে রোবট ট্যাক্সি সেবা দেবে। নিশান আশা করছে ২০২০ সাল নাগাদ এই সেবা জাপানো পুরোদমে চালু হবে।

জাপানে ইতোমধ্যে স্বয়ংক্রিয় গাড়ির মাধ্যমে সেবা দিচ্ছে উবার, লিফট, ফোর্ড, জিএম এবং ওয়ামোর মত খ্যাতনামা প্রতিষ্ঠানগুলো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চালকবিহীন রোবট ট্যাক্সি আনছে নিশান

আপডেট সময় ০৯:৩১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮