ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

সিরিয়ার আকাশে পঞ্চম প্রজন্মের রুশ যুদ্ধবিমান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ায় সন্ত্রাসীদের অবস্থানে হামলার কথা বলে দেশটিতে অত্যাধুনিক স্টিলথ যুদ্ধবিমান এফ-২২ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। আর এই পদক্ষেপের পরেই এবার সিরিয়ায় সর্বাধুনিক দুটি যুদ্ধবিমান পাঠাল রাশিয়া। রাশিয়া সরকার বিমান মোতায়েনের বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

জানা যায়, রাশিয়ার দুটি এসইউ-৫৭ বিমানকে সিরিয়ার আকাশে দেখা গেছে। পরে বিমান দুটি পরে লাতাকিয়া প্রদেশের হেমেইমিম বিমানঘাঁটিতে নামে। এসইউ-৫৭ হচ্ছে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান।

এদিকে এ ব্যাপারে রুশ সংসদের সামরিক শিল্প বিষয়ক কমিটির সভাপতি ভ্লাদিমির গুতেনভ বলেছেন, এ খবরকে আমরা সর্বান্তকরণে স্বাগত জানাচ্ছি। এ পদক্ষেপ সন্দেহাতীতভাবে সিরিয়ার প্রতিবেশী কিছু দেশকে রাজনৈতিক বার্তা দেবে যারা মাঝেমধ্যেই সিরিয়ার আকাশ সীমা লঙ্ঘন করে। যুদ্ধপরিস্থিতিতে এসইউ-৫৭ বিমানের পরীক্ষা করা প্রয়োজন, সে কাজটি এখন সম্পন্ন হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

সিরিয়ার আকাশে পঞ্চম প্রজন্মের রুশ যুদ্ধবিমান

আপডেট সময় ০৭:১৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮