ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১০ হাজার বছর সময় দেখাবে ঘড়ি!

আকাশ আইসিটি ডেস্ক:

১০ হাজার বছর পর্যন্ত মানুষের হস্তক্ষেপ ছাড়াই চলবে এমন একটি ঘড়ি তৈরি করা হচ্ছে যুক্তরাষ্ট্রে। টেক্সাসের একটি মরুভূমিতে অবস্থিত আমাজন প্রতিষ্ঠাতা জেফ বেজসের মালিকানাধীন একটি কারখানায় ঘড়িটি তৈরি হচ্ছে।

মার্কিন অলাভজনক সংস্থা লং নাউ ফাউন্ডেশন সহস্রবর্ষী এ ঘড়িটি তৈরির উদ্যোগ নিয়েছে। মানুষের দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে সবার মধ্যে সাধারণ করে তুলতেই এ ঘড়িটি প্রতীক বহন করবে।
ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস নিজেও ঘড়ি তৈরির এ প্রকল্পে অনুদান দিয়েছেন ৪২ মিলিয়ন মার্কিন ডলার। একইসাথে বিশ্বের বিত্তশালী মানুষদের কাছে ঘড়ি নির্মাণের জন্য অর্থও সংগ্রহ করা হচ্ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘড়ির তিনটি কাঁটার মধ্যে একটি নড়বে বছরে একবার, আরেকটি কাঁটা প্রতি ১০০ বছরে একবার নড়বে এবং অন্য একটি কাঁটা প্রতি ১ হাজার বছরে একবার নড়বে। ঘড়িটি চলবে পৃথিবীর থার্মাল সাইকেলের (তাপচক্র) সাহায্যে। এতে ব্যবহৃত হবে ইস্পাত, টাইটানিয়াম ও বিশেষ ধরনের সিরামিক।

ঘড়ি তৈরির কাজ কবে নাগাদ শেষ হবে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে, দর্শনার্থীদের জন্য দ্রুতই এটা উন্মুক্ত করে দেয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছে লং নাউ ফাউন্ডেশন। জানা যায়, এ ঘড়িটির একটি প্রতিরূপ (রেপ্লিকা) তৈরি হয়েছিল ১৯৯৯ সালে। বর্তমানে সেটি লন্ডনের বিজ্ঞান জাদুঘরে প্রদর্শনীর জন্য রাখা আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১০ হাজার বছর সময় দেখাবে ঘড়ি!

আপডেট সময় ০৭:৪১:০৯ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮