ঢাকা ০৭:১২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মিয়ানমারে চার রোহিঙ্গার মৃত্যুদণ্ড

লিশ চেকপোস্টে হামলার দায়ে চার রোহিঙ্গাকে মৃত্যদণ্ড দিয়েছে মিয়ানমারের একটি আদালত।

স্থানীয় গনমাধ্যম জানায়, আজ শুক্রবার দুপুরে রাখাইন রাজ্যের মংডু জেলার একটি বিশেষ আদালত এ রায় ঘোষণা করে।

দন্ডপ্রাপ্তদের বিরুদ্ধে অভিযোগ, ২০১৬ সালের ৯ই অক্টোবর এনগো খোরা পুলিশ চেকপোস্টে হামলা চালায় তারা। এতে নিহত হয় দুই নিরাপত্তা রক্ষী। একই মামলায়, ১০ থেকে ২০ বছর করে, বিভিন্ন মেয়াদে আরো ২৬ রোহিঙ্গাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আর অভিযোগ থেকে খালাস পেয়েছে ১৫ জন।

রোহিঙ্গা বিদ্রোহীরা মিয়ানমার সরকারের বিরুদ্ধে লড়ছে, এমন অভিযোগ এনে, ২০১৭ সালে রাখাইনে সেনা অভিযানে চালানো হয়। এতে নিহত হয়েছে অসংখ্য রোহিঙ্গা, আর বাস্তুচ্যুত হয়েছে ৯ লাখেরও বেশী মানুষ।

গত বছর আগস্ট মাসের শেষ দিকে মিয়ানমারের সামরিক বাহিনীর নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিতে শুরু করে। কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন এলাকা দিয়ে এসব রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশ সরকারের হিসেব অনুযায়ী এখন পর্যন্ত আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা ৯ লাখেরও বেশি

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারে চার রোহিঙ্গার মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৩:৪৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮