ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বিক্ষোভের সমর্থনে তারকাদের অর্থসাহায্য

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ব্যক্তি মালিকানায় অস্ত্র ক্রয়ের আইন কঠোর করার দাবিতে যুক্তরাষ্ট্রে চলমান বিক্ষোভে সমর্থন দিয়েছেন একঝাঁক প্রভাবশালী তারকা। এছাড়া বিক্ষোভের সমর্থন করে অনেক সাধারণ মার্কিনি নিজেদের অস্ত্র ধ্বংস করে তার ভিডিও তুলে দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

যুক্তরাজ্যে বিদ্যালয়সহ বিভিন্ন জায়গায় গুলিতে প্রাণহানির ঘটনা যেন স্বাভাবিক ব্যাপার। সম্প্রতি ফ্লোরিডা অঙ্গরাজ্যের পার্কল্যান্ডের একটি বিদ্যালয়ে বন্দুকধারী কিশোরের গুলিতে ১৭ জন নিহত হলে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ শুরু হয়। মাত্রা বাড়তে থাকা এই বিক্ষোভে ইতোমধ্যে সমর্থন দিয়েছে অনেক খ্যাতনামা তারকা।

বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্রে অস্ত্র ক্রয়-বিক্রয় আইন খুব একটা জটিল নয়। যার ফলে বেশিরভাগ নাগরিকের কাছেই রয়েছে ছোট-বড় অস্ত্র। তবে ফ্লোরিডা ঘটনার পর অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করার ব্যাপারে বিক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মার্কিনিরা। আর বিক্ষোভের এ মাত্রা দিন দিন বাড়ছে।

এবার এই বিক্ষোভের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের কয়েকজন বহুল জনপ্রিয় তারকা ব্যক্তিত্ব। এর মধ্যে উপস্থাপিকা অপেরাহ উইনফ্রে, অভিনেতা জর্জ ক্লুনি ও স্টিভেন স্পিলবার্গ, সঙ্গীত তারকা জাস্টিন বিবার ও লেডি গাগার মতো তারকাও রয়েছেন।

অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করার দাবিতে ২৪ মার্চ ওয়াশিংটনে আয়োজন করা হয়েছে ‘মার্চ ফর আওয়ার লাইভস।’ সেখানে ৫ লক্ষ ডলার করে প্রদান করার ঘোষণা দিয়েছেন এসব তারকারা। এছাড়া জর্জ ক্লুনি এবং তার স্ত্রী আমাল ক্লুনি ঘোষণা দিয়েছেন, তারা ছাত্রছাত্রীদের পাশে হাঁটবেন।

এদিকে ফ্লোরিডা হামলার পর প্রতিবাদ জানাতে অনেক মার্কিনি তাদের ব্যক্তিগত অস্ত্র নষ্ট করে তার ভিডিও অনলাইনে তুলে দিচ্ছেন। এমনটি করার পেছনে অনুপ্রেরণা জুগিয়েছে স্কট ডানি পাপ্পালার্ডো নামে নিউ ইয়র্কের এক ব্যক্তির ভিডিও। তাতে দেখা যায় বৈধভাবে কেনা তার পছন্দের অ্যাসল্ট রাইফেল-১৫ মেশিনে কেটে ধ্বংস করছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বিক্ষোভের সমর্থনে তারকাদের অর্থসাহায্য

আপডেট সময় ০৯:০০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮