ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

প্রতি ১৪ দিনে হারিয়ে যাচ্ছে একটি করে ভাষা: ইউনেস্কো

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

টেকসই উন্নয়নের জন্য ভাষাগত বৈচিত্র্য ও বহুভাষা অপরিহার্য উল্লেখ করে জাতিসংঘের সংস্থা ইউনেস্কো জানিয়েছে, বিশ্বের বুক থেকে প্রতিনিয়ত ভাষা হারিয়ে যাচ্ছে। কাজেই হারিয়ে যাওয়ার হাত থেকে ভাষা রক্ষায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে হাতিয়ার হিসেবে কাজে লাগাতে হবে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় সংস্থাটির মহাপরিচালক অড্রে অ্যাজুলাই বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, প্রতি দুই সপ্তাহে বিশ্বের বুক থেকে হারিয়ে যাচ্ছে একটি করে ভাষা। এই ভাষার সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে মানুষের ইতিহাস ও সংস্কৃতির একটি অংশ।

মাতৃভাষার গুরুত্ব তুলে ধরতে গিয়ে নেলসন ম্যান্ডেলার একটি উক্তি উল্লেখ করেন তার বার্তায়। ম্যান্ডেলা বলেছিলেন, যখন আপনি কোনো ভাষায় কাউকে কিছু বলেন, তা তার মগজে পৌঁছায়, সে তা বুঝতে পারে। কিন্তু যখন তার নিজের ভাষায় বলেন, তখন তা তার হৃদয়ে পৌঁছায়।

জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সাইবার জগতে প্রত্যেকের নিজস্ব ভাষায় কথা বিনিময়ের চ্যালেঞ্জের কথাও মনে করিয়ে দেন অ্যাজুলেই। বাঙালির ভাষার অধিকার আদায়ের দিন একুশে ফেব্রুয়ারিকে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয়।

ফলে মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালির আত্মত্যাগের দিনটি এখন বিশ্বের সব ভাষাভাষীর অধিকার রক্ষার দিন। দিনটির গুরুত্ব তুলে ধরে সদস্য সব রাষ্ট্রকে তা যথাযথভাবে পালনের আহ্বান জানান ইউনেস্কোর মহাপরিচালক অ্যাজু্লেই।

দিনটি পালনে প্যারিসে সংস্থার সদর দপ্তরেও বুধবার একটি সংলাপ আয়োজন করা হয়েছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, আমার ভাষা,আমার সম্পদ।

Tag :
আপলোডকারীর তথ্য

ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলের চালান জব্দ, গ্রেপ্তার ২

প্রতি ১৪ দিনে হারিয়ে যাচ্ছে একটি করে ভাষা: ইউনেস্কো

আপডেট সময় ০৪:৩০:১৬ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০১৮