ঢাকা ০৪:২১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রেমে ব্যর্থ হয়ে কলেজছাত্রী ও নানিকে ছুরিকাঘাত

অাকাশ জাতীয় ডেস্ক:

বগুড়ার শাজাহানপুরে প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় তরুণের ছুরিকাঘাতে কলেজছাত্রী ও তার নানি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

সোমবার এ ঘটনায় ছাত্রীর নানা আলতাফ হোসেন শাজাহানপুর থানায় লিখনসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এর আগে রোববার দুপুরে উপজেলার চক-কানপাড়া এলাকায় ছাত্রীর বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, শাজাহানপুর উপজেলার চক-কানপাড়ার তাইজুল ইসলামের মেয়ে কলেজছাত্রী আরেফিন চৈতি (১৭) ও তার নানি আফরোজা বেগম (৫২)। অভিযুক্ত লিখন (২০) একই এলাকার রফিকুল ইসলামের ছেলে।

এলাকাবাসী জানান, বগুড়া পুলিশ লাইন্স স্কুল ও কলেজের এইচএসসি ব্যবসায় শিক্ষা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী চৈতিকে একই এলাকার রফিকুল ইসলামের ছেলে লিখন দীর্ঘদিন ধরে প্রেম নিবেদন করত। প্রেমে সাড়া না পেয়ে রোববার বেলা ১টায় কলেজ ছুটির পর চৈতি বাড়ি ফিরছিল। এ সময় লিখন তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতে থাকে। বাধ্য হয়ে চৈতি বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেয়। লিখন প্রাচীর টপকে বাড়িতে ঢুকে চৈতির কাঁধের নিচে ছুরিকাঘাত করে। এ সময় নানি আফরোজা তাকে রক্ষায় এগিয়ে এলে লিখন তার মাথা ও কাঁধে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, লিখন ও চৈতির মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। প্রেমঘটিত কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে মতবিরোধ হয়। এতে ক্ষিপ্ত হয়ে লিখন বাড়িতে ঢুকে চৈতি ও তার নানিকে সামান্য ছুরিকাঘাত করে। এ ব্যাপারে চৈতির নানা থানায় লিখনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত দুজনের বিরুদ্ধে মামলা করেছেন। লিখনকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রেমে ব্যর্থ হয়ে কলেজছাত্রী ও নানিকে ছুরিকাঘাত

আপডেট সময় ০১:৪৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০১৮