ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্প্রীতি বজায় রেখে নেতাদের রাজনীতি করার আহ্বান ডেপুটি স্পিকারের টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব : গণশিক্ষা প্রতিমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব মারা গেছেন আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী কুমিল্লায় মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির

বিদ্যুৎ বিপর্যয়ে স্বর্ণখনিতে আটক হাজার শ্রমিক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার একটি স্বর্ণখনিতে প্রায় এক হাজার শ্রমিক আটকা পড়েছেন। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে সিলভানি-স্টিলওয়াটার নামের ওই খনিতে শ্রমকিরা আটকা পড়েছেন বলে বিবিসির খবরে বলা হয়েছে।

ওয়েলকম শহরের কাছে বেয়াট্রিক্স স্বর্ণখনিতে বৃহস্পতিবার ৯৫০ শ্রমিক আটকা পড়েন। স্থানীয় সময় দুপুর পর্যন্ত ৬৫ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে।

খনি কোম্পানির মুখপাত্র জেমস ওয়েলস্টেড জানান, বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের কারণে রাতের শিফটে কাজ করা শ্রমিকদের খনির ভেতর থেকে বের করে নিয়ে আসা যায়নি। আটকাপড়া শ্রমিকদের খাবার ও পানি সরবরাহ করা হচ্ছে।

উদ্ধারকর্মীদের নিচে পাঠানো হয়েছে ও যত দ্রুত সম্ভব তাদের বের করে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

বিদ্যুৎ বিপর্যয়ে স্বর্ণখনিতে আটক হাজার শ্রমিক

আপডেট সময় ১২:৫৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮