ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রধান বিচারপতি নিয়োগ না হওয়া পর্যন্ত প্র্যাকটিস করব না: শাহদীন

অাকাশ জাতীয় ডেস্ক:

যতদিন প্রধান বিচারপতি নিয়োগ হবে না ততদিন পর্যন্ত আদালতে প্র্যাকটিস করবেন না বলে জানিয়েছেন সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড.শাহদীন মালিক। বুধবার দুপুরে আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার দিন আদালতে আইনজীবীদের ঢুকতে বাধা দেয়া হয় বলেও অভিযোগ করেন এ আইনজীবী।

শাহদীন মালিক বলেন, একটি দেশ প্রধান বিচারপতি ছাড়া দিনের পর দিন চলতে পারে না। যতদিন প্রধান বিচারপতি নিয়োগ দেয়া না হবে আমি আদালতে আর প্র্যাকটিস করবো না। নৈতিক জায়গা থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার দিন এলেই আদালতে পুলিশ আইনজীবীদের প্রবেশে বাধা সৃষ্টি করে। এটা মেনে নেয়া যায় না। সুপ্রিম কোর্টে পুলিশের অনুমতি নিয়ে কেন আইনজীবীরা প্রবেশ করবে?

দীর্ঘদিন দেশের প্রধান বিচারপতির পদ শূন্য থাকায় বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন এ আইনজীবী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রধান বিচারপতি নিয়োগ না হওয়া পর্যন্ত প্র্যাকটিস করব না: শাহদীন

আপডেট সময় ০৭:১০:০২ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০১৮