ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রকে সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে: তুরস্ক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়া ও মধ্যপ্রাচ্যের সন্ত্রাসীদের সঙ্গে যুক্তরাষ্ট্রকে অবশ্যই সম্পর্ক ছিন্ন করতে হবে বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু। শনিবার তিনি দেশটির আনতালায়া শহরে এক মিটিংয়ের আগে গণমাধ্যমকে বলেন, আঙ্কারা দেখতে চায় যে, ওয়াশিংটন সন্ত্রাসী সংগঠন পিকেকে ও দায়েশের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। খবর আনাদলু এজেন্সির।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কঠিন সিদ্ধান্ত দেখতে চাই। যুক্তরাষ্ট্রকে ওইসব সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। যুক্তরাষ্ট্র তাদের যেসব অস্ত্র দিয়েছে তা ফেরত নিতে হবে।

এদিকে তুরস্ক কর্তৃক সিরিয়ায় অব্যাহত অভিযানের মধ্যে সিরিয়ান কুর্দি গেরিলা সংগঠন ওয়াইপিজিকে এখন থেকে আর কোনো ধরনের অস্ত্র দিয়ে সহায়তা করবে না যুক্তরাষ্ট্র- এমন প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন। শনিবার তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় এ দাবি করেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিন এবং মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাকমাস্টারের মধ্যে ফোনালাপ হয়েছে। এ সময় ওয়াশিংটনের পক্ষ থেকে আঙ্কারাকে আশ্বস্ত করা হয়েছে যে, নতুন করে সিরিয়ান কুর্দিদের কোনো অস্ত্র দেয়া হবে না।

তবে ওয়াশিংটনের নতুন অবস্থান সম্পর্কে প্রশ্ন করা হলে পেন্টাগনের মুখপাত্র ডানা হোয়াইট বলেছেন, আমি এ সংক্রান্ত মিডিয়া রিপোর্ট দেখেছি, কিন্তু বিস্তারিত কিছু জানি না। তবে তিনি জানান, আফরিন পরিস্থিতি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে পেন্টাগন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রকে সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে: তুরস্ক

আপডেট সময় ১০:৪৬:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০১৮