ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ে ইসরাইলের হামলা বাংলাদেশের জনগণের খাদ্য জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র’ ইসরায়েলকে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি হিজবুল্লাহর ১০ মার্চ কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে উদ্যোক্তাদের বিশেষ ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন শিক্ষার্থীসহ যারা, জানালেন মন্ত্রী পরীক্ষাকেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ফজলুর রহমান বাবু দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ

কক্সবাজারে বসতঘরে একই পরিবারের ৪ জনের লাশ

বিছানার ওপর এভাবেই মা ও দুই মেয়ের লাশ পড়েছিল

অাকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারে একটি বসতঘর থেকে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকাল ৫টার দিকে শহরের গোলদিঘীরপাড় জাদিরাম পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

তবে পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে স্থানীয় ব্যবসায়ী মৃত ননি গোপালের ছেলে সুমন চৌধুরী (৩৪) বসতবাড়ির দরজা বন্ধ করে স্ত্রী বেবী চৌধুরী, বড় মেয়ে অবনতিকা চৌধুরী ও ছোট মেয়ে যৌতি চৌধুরীকে গলাটিপে এবং মুখে বিষ ঢেলে দিয়ে হত্যা করে। পরে সুমন চৌধুরী বাড়ির সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকালের দিকে হঠাৎ সুমন চৌধুরীর ঘরের দরজা দীর্ঘ সময় বন্ধ দেখে সবার মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন দরজা ভাঙার চেষ্টা চালায় এবং পুলিশকে খবর দেয়।

পরে পুলিশসহ পার্শ্ববর্তী লোকজনের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। এ সময় মৃত অবস্থায় মা ও দুই মেয়ে বিছানার ওপর পড়ে থাকলেও বাবা সুমনকে দেখা যায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায়। পরে পুলিশ ৪ জনের লাশ উদ্ধার করে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি রনজিত কুমার বড়ুয়া বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়। তবে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে, স্বামী সুমন চৌধুরী স্ত্রীসহ দুই মেয়েকে গলা টিপে ও মুখে বিষ ঢেলে দিয়ে হত্যা করেছেন। পরে নিজেই সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

কক্সবাজার পুলিশ সুপার ড. ইকবাল হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং রাত সাড়ে ৭টার দিকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ ঘটনার সঙ্গে কোনো চক্রান্ত বা ইস্যু জড়িত আছে কিনা তা-ও তদন্ত চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ে ইসরাইলের হামলা

কক্সবাজারে বসতঘরে একই পরিবারের ৪ জনের লাশ

আপডেট সময় ১০:০৫:১১ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮