ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

৬০ বছরের বৃদ্ধাকে গণধর্ষণের পর হত্যা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

৬০ বছরের এক বৃদ্ধাকে গণধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার সোনারপুর থানার চকবেড়িয়ায় এ ঘটনা ঘটেছে।

বুধবার সকালে চকবেড়িয়ার এক বাগানের ঝোপ থেকে তার অর্ধনগ্ন লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত বৃদ্ধা মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন। বুধবার সকালে চকবেড়িয়ার এক বাগানের ঝোপ থেকে তার বিকৃত লাশ উদ্ধার হয়। এ সময় তার মুখ ইট দিয়ে থেঁতলানো ও মুখে কাপড় বাঁধা ছিল।

স্থানীয়দের দাবি, যে বাগান থেকে দেহ উদ্ধার হয়েছে, সেখানে প্রায় সময়েই অসামাজিক কাজকর্ম চলে। তবে কী কারণে ওই বৃদ্ধাকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এরই মধ্যে পুলিশ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলনে নতুন রেকর্ড গড়ল জিটিসি

৬০ বছরের বৃদ্ধাকে গণধর্ষণের পর হত্যা

আপডেট সময় ১২:৪৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮