ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার: মাহদী আমিন নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার: জামায়াত আমির ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত ‘সুধাসদন’ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাষ্ট্রপতির হাতে শপথ নিয়ে তাকে সাংবিধানিকভাবে দায়মুক্তি দিয়ে গেছে নাহিদ মাদক, সন্ত্রাস ও অপরাধের কোনো সুযোগ দেওয়া হবে না: পানিসম্পদমন্ত্রী জুলাইয়ের দিনগুলোই জ্বলন্ত সাক্ষী, ইসলামী আন্দোলন মানবতার পক্ষের শক্তি: চরমোনাই পীর

ভোলার ভেদুরিয়ায় নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান

অাকাশ জাতীয় ডেস্ক:

ভোলার সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে একটি নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।

এটি দেশের ২৭তম গ্যাসক্ষেত্র। এতে ১ দশমিক ৫ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস রয়েছে বলে আশা করা হচ্ছে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে দেশের এ গ্যাসক্ষেত্রটির সন্ধান পাওয়ার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা গেছে, গত ৯ ডিসেম্বর ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের মাঝির হাটে ভোলা নর্থ-১ নামে গ্যাস অনুসন্ধান কূপের খননকাজ শুরু করে বাপেক্স। এতে সহযোগিতা করছে রাশিয়ার গ্যাজপ্রম ইন্টারন্যাশনাল ও মার্কিন কোম্পানি হ্যালিবারটন।

এর আগে ভোলার শাহবাজপুরে একটি গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া যায়। এতে ৭০০ বিলিয়ন ঘনফুট গ্যাস রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এরইমধ্যে সেখান থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না

ভোলার ভেদুরিয়ায় নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান

আপডেট সময় ১১:০৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮